1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

শেরপুরের শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত- ১, আহত-২। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ২৬২ বার পঠিত

শেরপুরের শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত- ১, আহত-২

মোঃ আমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি :

শেরপুরের শ্রীবরদীতে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার বকচর গ্রামের শ্রীবরদী-ভায়াডাঙ্গা সড়কে ঘটনাটি ঘটে। নিহত আল আমিন (৪৫) পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের কাংশা গ্রামের লাল মিয়ার ছেলে। এসময় শ্রীবরদী উপজেলার চককাউরিয়া গ্রামের মালেক মিয়ার ছেলে আব্দুল্লাহ (৩০) ও কুড়িপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মামুন (২৮) গুরুতর আহত হয়েছে।
পুলিশ ও পরিবারের সদস্য সূত্রে জানা যায়, সোমবার দুপুরে আল আমিন শ্রীবরদী পৌর শহর থেকে মোটরসাইকেল যোগে ঝিনাইগাতীতে আসছিল। এসময় বকচর ব্রীজ সংলগ্ন এলকায় পৌঁছালে খড় বোঝাই ভ্যান ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই আল আমিনের মৃত্যু হয়। এসময় আব্দুল্লাহ ও মামুন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাঁদেরকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD