1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

নরসিংদীতে ক্যাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো হেলপারের। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ২৩৮ বার পঠিত

 

নরসিংদীতে ক্যাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো হেলপারের

মোঃ মোবারক হোসেন নাদিম
নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে সড়ক দূর্ঘটনায় ইসমাইল গাজী (৬০)নামে এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন।৫ ই নভেম্বর রাত পৌনে ১২ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের কারারচর মিলগেইট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল গাজী বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার ছোট জামুয়া গ্রামের মৃত রমিজ উদ্দীনের ছেলে। হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,রাতে ঢাকা হতে ফল বোঝায় একটি মিনি ট্রাক সিলেট যাচ্ছিল, ভেলানগর ব্রীজ অতিক্রম করার পর মিলগেইটের সামনের মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ক্যাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিলে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।এতে ঘটনাস্থলেই ট্রাক চালকের পাশে থাকা ইসমাইল গাজী ভিতরে চাপা পড়ে নিহত হয়।দূর্ঘটনার পরপরই ক্যাভার্ডভ্যানটি পালিয়ে যায়।খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ ও নরসিংদী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে হেলপারের মরদেহ উদ্বার করে। ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ,ইলিয়াস হোসেন বলেন,হেলপার ইসমাইল গাজীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।দুমড়ে-মুচড়ে যাওয়া মিনি ট্রাকটি জব্দ করে ফাঁড়িতে রাখা হয়েছে।এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD