1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি পেল পটিয়া ব্লাড ফাউন্ডেশন। গাওছিয়া কমিটি কুয়েত কেন্দ্র শাখার উদ্যোগে খতমে গায়রভী শরীফ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে ১০৫পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার। উদ্ধার ৪০হাজার টাকা পাবনায় টিআরসি নিয়োগের প্রথম দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই সম্পন্ন। জামায়াত আশা করে, প্রধানমন্ত্রীর এই সংলাপের কোনো গোপন উদ্দেশ্য নেই। দুমকিতে গাঁজাসহ পুলিশের হাতে আটক হওয়া সেই ইউনিয়ন ছাত্রদল নেতা বহিষ্কার বাউফলে মদনপুরা সামাজিক উন্নয়ন ফোরামের বৃক্ষরোপণ ও চারা বিতরণ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ জীবননগরে ১৯ বোতল নিষিদ্ধ সিরাপসহ গ্রেফতার ১, পলাতক ১ আখেরি মোনাজাতে শেষ হলো গাইবান্ধা জেলা ইজতেমা বৃষ্টি উপেক্ষা করে হাজারো মুসল্লির অংশগ্রহণ।

দুমকিতে গাঁজাসহ পুলিশের হাতে আটক হওয়া সেই ইউনিয়ন ছাত্রদল নেতা বহিষ্কার

  • প্রকাশিতঃ রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার পঠিত

 

পটুয়াখালী প্রতিনিধি:-

 

পটুয়াখালীর দুমকিতে গাঁজাসহ পুলিশের হাতে আটক হওয়া লেবুখালী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইমরান হোসেন সুমন মোল্লাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ২১ নভেম্বর রাতে দুমকি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওবায়দুল ইসলাম অভি স্বাক্ষরিত একপ্রশে এ তথ্য নিশ্চিত করা হয়। প্রেস সূত্রে জানা যায়, বাংলাদেশ ছাত্রদল দুমকি উপজেলা শাখার সিদ্ধান্ত মোতাবে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লেবুখালী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইমরান হোসেন সুমন মোল্লাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। দুমকি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক চাকালাদার গোলাম সরোয়ার ও সদস্য সচিব সুমন শরীফ আজ এই সিদ্ধান্তে অনুমোদন করেন এবং ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনরুপ সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হয়। গত ১৯ নভেম্বর রাতে মোঃ ইমরান হোসেন সুমন মোল্লাকে

উপজেলার লেবুখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে গাঁজাসহ আটক করে আদালতে প্রেরণ করে দুমকি থানা পুলিশ। দুমকি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন শরীফের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

#

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD