1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে ১০৫পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার। উদ্ধার ৪০হাজার টাকা পাবনায় টিআরসি নিয়োগের প্রথম দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই সম্পন্ন। জামায়াত আশা করে, প্রধানমন্ত্রীর এই সংলাপের কোনো গোপন উদ্দেশ্য নেই। দুমকিতে গাঁজাসহ পুলিশের হাতে আটক হওয়া সেই ইউনিয়ন ছাত্রদল নেতা বহিষ্কার বাউফলে মদনপুরা সামাজিক উন্নয়ন ফোরামের বৃক্ষরোপণ ও চারা বিতরণ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ জীবননগরে ১৯ বোতল নিষিদ্ধ সিরাপসহ গ্রেফতার ১, পলাতক ১ আখেরি মোনাজাতে শেষ হলো গাইবান্ধা জেলা ইজতেমা বৃষ্টি উপেক্ষা করে হাজারো মুসল্লির অংশগ্রহণ। স্কুলছাত্র গালিব হত্যার বিচারের দাবিতে বগুড়ায় সড়ক অবরোধ হিলিতে ৮ বছরের ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী মামা গ্রেপ্তার

স্কুলছাত্র গালিব হত্যার বিচারের দাবিতে বগুড়ায় সড়ক অবরোধ

  • প্রকাশিতঃ রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

 

এস এম দৌলত জেলাপ্রতিনিধি,বগুড়া:

 

বগুড়ায় স্কুলছাত্র মনিরুল ইসলাম গালিব হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী ও সচেতন ছাত্রসমাজ। এ সময় হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। তাঁদের অবরোধের কারণে গুরুত্বপূর্ণ সড়কটিতে প্রায় পৌনে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।3c953f26-461b-423f-872b-9edca2fba75b.jpg

রবিবার (২২ নভেম্বর) বেলা ২টা থেকে পৌনে ৪টা পর্যন্ত শহরের মোহাম্মদ আলী হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করা হয়। পরে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন ঘটনাস্থলে গিয়ে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন। একই সঙ্গে নিহত গালিবের মায়ের কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।

বিক্ষোভ চলাকালে নিহত গালিবের মা ময়না কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলেকে বিনা কারণে হত্যা করা হয়েছে। যারা আমার ছেলেকে হত্যা করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমি আমার সন্তান হত্যার বিচার চাই।

সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, একজন শিক্ষার্থীকে হত্যা করা অত্যন্ত মর্মান্তিক ঘটনা। গালিবের বাবা নেই, শুধু মা আছেন। পুলিশ ইতিমধ্যে হত্যাকাণ্ডে জড়িত একজন আসামিকে গ্রেপ্তার করেছে। অন্যদের গ্রেপ্তারেও কাজ চলছে। গালিবের মা আবেদন করলে আগামী এক সপ্তাহের মধ্যে সিটি করপোরেশনের পক্ষ থেকে তাঁর চাকরির ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের মধ্যে একজন যুবদলের সঙ্গে সম্পৃক্ত। তাকে দল থেকে বহিষ্কারের জন্য বলা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ায় কোনো হত্যাকাণ্ড বরদাশত করা হবে না। বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। আমিও এ হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ও ফাঁসি দাবি করছি।

নিহত মনিরুল ইসলাম গালিব বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি শহরের ঠনঠনিয়া নতুনপাড়া এলাকার বাসিন্দা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যার দিকে শহরের খান্দার এলাকায় পাসপোর্ট অফিসের পেছনে বন্ধুদের সঙ্গে ক্যারম খেলছিল গালিব। এ সময় তার ধূমপানের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন স্থানীয় যুবক মিশু (২১)। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গালিবের কাছে ৫০০ টাকা দাবি করেন তিনি। এ নিয়ে গালিবের সঙ্গে মিশু ও তার বন্ধু রোহিত বাবুর (২০) বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মিশু ও বাবু গালিবের বুক ও পিঠে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD