1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
নড়াইলের কালিয়ায় বিএনপি নেতা হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে জনমনে আতঙ্ক ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ২.২ কেজি ভারতীয় গাঁজাসহ মোটরসাইকেল জব্দ রাণীশংকৈলে পৈতৃক সম্পত্তি জবর দখলের চেষ্টার অভিযোগ হতাহতের শঙ্কা ট্রেড লাইসেন্স না থাকায় দুপচাঁচিয়য় ৫ দোকানে জরিমানা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শার্শায় বিএনপির বিক্ষোভ মিছিল দুপচাঁচিয়ায় উপকার ভোগীদের মাঝে আর্থিক চেক বিতরণ চুয়াডাঙ্গার নতুন অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা শেখ হাসিনার ফেরার গুঞ্জনে বেনাপোল সীমান্তে বিজিবির নজরদারি জোরদার লক্ষ্মীপুরে ছাত্র দলের সভাপতি পদে আলোচিত দু’জনই বিবাহিত। আওয়ালীগ ষড়যন্ত্রে জড়ালে জনগণ ছেড়ে দেবে না—মির্জা ফয়সল আমীন

যথাযোগ্য মর্যাদায় দীঘিনালা জোনে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন

  • প্রকাশিতঃ রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার পঠিত

 

​মেহেদী হোসেন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

 

​যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে খাগড়াছড়ির দীঘিনালা জোনে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর ২০২৬) দীঘিনালা জোনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে দিবসটি পালন করা হয়।

​অনুষ্ঠানে দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), আনসার ব্যাটালিয়ান অধিনায়ক, পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং রাজনৈতিক ও অরাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​এছাড়াও উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, দীঘিনালা সাংবাদিক ইউনিটির সভাপতি প্রমোদ কুমার মুৎসুদ্দি, ২ নম্বর বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা এবং নলেজ চাকমা।

​অনুষ্ঠানে জোন কমান্ডার বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মুক্তিযুদ্ধের স্মৃতি ও নানা বিষয়ে আন্তরিক কথোপকথন করেন এবং তাদের খোঁজখবর নেন। পাশাপাশি আমন্ত্রিত অতিথিদের সঙ্গে তিনি কুশলাদি বিনিময় করেন।

​আলোচনা ও কুশল বিনিময় শেষে উপস্থিত অতিথিদের সম্মানে প্রীতিভোজের আয়োজন করা হয়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার মধ্য দিয়ে অনুষ্ঠানটি এক হৃদ্যতাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD