1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
নড়াইলের কালিয়ায় বিএনপি নেতা হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে জনমনে আতঙ্ক ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ২.২ কেজি ভারতীয় গাঁজাসহ মোটরসাইকেল জব্দ রাণীশংকৈলে পৈতৃক সম্পত্তি জবর দখলের চেষ্টার অভিযোগ হতাহতের শঙ্কা ট্রেড লাইসেন্স না থাকায় দুপচাঁচিয়য় ৫ দোকানে জরিমানা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শার্শায় বিএনপির বিক্ষোভ মিছিল দুপচাঁচিয়ায় উপকার ভোগীদের মাঝে আর্থিক চেক বিতরণ চুয়াডাঙ্গার নতুন অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা শেখ হাসিনার ফেরার গুঞ্জনে বেনাপোল সীমান্তে বিজিবির নজরদারি জোরদার লক্ষ্মীপুরে ছাত্র দলের সভাপতি পদে আলোচিত দু’জনই বিবাহিত। আওয়ালীগ ষড়যন্ত্রে জড়ালে জনগণ ছেড়ে দেবে না—মির্জা ফয়সল আমীন

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শার্শায় বিএনপির বিক্ষোভ মিছিল

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

 

নুর হোসেন শার্শা (যশোর)প্রতিনিধি:

 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য, হামলা, ভাঙচুর ও সহিংসতার প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা

রবিবার (২২ নভেম্বর) রাতে শার্শা বাজার থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি শার্শা বাজার, নাভারণ বাজার, পান্তাপাড়া, মান্দারতলা, সুবর্ণখালী ও স্বরূপদা মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি শার্শা বাজারে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ খায়রুজ্জামান মধুর নির্দেশনায় মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগ।

এ সময় উপস্থিত ছিলেন,শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি উসমান আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনি আওরঙ্গজেব,শার্শা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর জুবায়ের শাওন এবং যশোর জেলা ছাত্রদলের সদস্য অহিদুজ্জামান অহিদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।শার্শা উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগ বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আওয়ামী লীগের সহিংসতা ও অস্থিতিশীলতার বিরুদ্ধে তারা অবস্থান নেবেন। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও সাংগঠনিকভাবে কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি।

শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ খায়রুজ্জামান মধু বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখতে যেকোনো ধরনের সহিংসতা, নৈরাজ্য ও অস্থিতিশীলতার বিরুদ্ধে বিএনপি সবসময় সোচ্চার থাকবে। জনগণের জানমালের নিরাপত্তা ও এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। পাশাপাশি কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD