1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক আটোয়ারীতে আওয়ামী লীগের দুই নেতাকর্মীসহ তিনজন গ্রেপ্তার ভাঙ্গার সহিংসতার নেপথ্যে কারা, ‘ভাইরাস শহীদ’কে জিজ্ঞাসাবাদ চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন লক্ষ্মীপুরে আহলালুল ওয়াস সুন্নাহ্ ফাউন্ডেশনের জেলা অডিশন অনুষ্ঠিত। পায়রা সেতুর টোল চাওয়ায় সুপারভাইজারকে মারধরের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ সদরে সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার সিলেটে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি প্রাথমিক মেধা যাচাই পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে শান্তিগঞ্জে। বগুড়ায় সশস্ত্র বাহিনী দিবস পালন

নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক

  • প্রকাশিতঃ শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

 

নুর হোসেন শার্শা (যশোর) প্রতিনিধি:

 

যশোরের নাভারণ হাইওয়ে থানা পুলিশের অভিযানে এক কেজি ২৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ ইকরামুল ইসলাম নামে এক মাদক কারবারি আটক করা হয়েছে। এসময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি একশ সি’সি ওয়ালটন মোটরসাইকেলও জব্দ করেছে হাইওয়ে পুলিশ।

 

শনিবার (২১ নভেম্বর) বেলা বারটার দিকে যশোর সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়া (বাগুড়ী) ডা. মশিয়ার রহমান ডিগ্রী মহিলা কলেজের সামনে অস্থায়ী চেকপোষ্ট থেকে তাকে আটক করা হয়।আটক ইকরামুল ইসলাম বেনাপোল পোর্ট থানাধীন রঘুনাথপুর পূর্বপাড়া গ্রামের শিরাজুল ইসলাম ছেলে।

 

হাইওয়ে পুলিশ জানায়- সড়কে অবৈধ যান চলাচল নিয়ন্ত্রণ ও শৃংখলা বজায় রাখতে সার্জেন্ট মিরাজ হোসেনের নেতৃত্বে বাগুড়ী বেলতলা এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এসময় একজন মোটরসাইকেল আরোহীকে থামানোর জন্য সংকেত দিলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মোটরসাইকেলসহ আটক হন। পরে তার মোটরসাইকেলের বাম হাতের হ্যান্ডালে ঝুলানো একটি বাজার করা ব্যাগ থেকে এক কেজি ২৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করেন।

নাভারণ হাইওয়ে থানার (ওসি) মো. কেরামত আলী জানান- আটক মাদক কারবারি ইকরামুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

ওসি আরও জানান- মহাসড়কে শৃঙ্খলা ও অবৈধ মালামাল পারাপার রোধে হাইওয়ে পুলিশের এ ধরনের নিয়মিত কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD