
সরকার শাহাদত হোসেন:
গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা (গানাসাস)-এর নবনির্বাচিত কার্যনির্বাহীন পরিষদ ২০২৬-২০২৮-এর অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট হানিফ বেলাল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম।
অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম।
এ সময় নবনির্বাচিত পরিষদের সদস্যরা ২০২৬-২০২৮ মেয়াদে সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, নাট্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার এবং গাইবান্ধার সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে গাইবান্ধার নাট্য ও সাংস্কৃতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে এবং স্থানীয় সংস্কৃতির বিকাশে গানাসাস আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।