1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যার ঘটনা পর কয়েকটি বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ; প্রশাসন বলছে বানোয়াট কৃত্তিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বাঘারপাড়ায় টানা বৃষ্টিতে পানির নিচে পাঁকা ধান, দুশ্চিন্তায় কৃষক পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতি বছর ফসলহানির অভিযোগ” বগুড়া জেলা এনজিও সমন্বয় পরিষদের কমিটি গঠন নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, তিন শিশুসহ ৬ ভারতীয় নাগরিক আটক বিচারের কাঠগড়ায় অপ্রতিম হত্যার ৪ আসামি, শুনানি ২৯ নভেম্বর দেবিদ্বারে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড মাদক সেবনের দায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড ছাত্রদল নেতা রনির বাবার মৃত্যুতে কলেজ ছাত্রশিবিরের শোক চাঁদপুরে ৯ ও ১৪ মাসে কোরআনের হাফেজ হলো দুই শিশু ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিক হাদী ও তপুর জামিন নান্দনিক চট্টগ্রাম গড়তে পরিচ্ছন্নতার পাশাপাশি মানুষের নিরাপত্তাও জরুরি: ডিসি জাহিদ

নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যার ঘটনা পর কয়েকটি বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ; প্রশাসন বলছে বানোয়াট কৃত্তিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি

  • প্রকাশিতঃ শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পঠিত

 

নড়াইল জেলা প্রতিনিধিঃ

নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতাকে হত্যার ঘটনার জেরে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়ি ও কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ ৮ থেকে ১০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়াও উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওর কিছু অংশ আগে ধারণ করা এবং কিছু অংশ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বলে দাবি করেছে পুলিশ। পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই জেরে সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়িসহ আশপাশের ৮ থেকে ১০টি বাড়িতে হামলা চালানো হয়। এ সময় বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এছাড়াও উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে, এটা নিয়ে পুলিশ তদন্তে নামে পুলিশ এবং পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিজ্ঞপ্তিতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ভিডিও প্রকাশ করে দেশ-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন। পুলিশের দাবি, বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই। ওই ঘটনায় কোনো হিন্দু পরিবারের সদস্য বা কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেনি। গত ১৮ নভেম্বর সন্ধ্যা ছয়টার দিকে নড়াইলের কালিয়া থানার বেন্দারচর সুইচগেটসংলগ্ন বটতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির একটি মিছিলে হামলা করেন। এতে শাহীন শেখ (৪৫) ও সোহেল মোল্যা (৪০) নিহত হন। শাহীন শেখ কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক এবং সোহেল মোল্যা কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক ছিলেন। শাহীন শেখের বাবার নাম নিসার শেখ। তার বাড়ি কালিয়া উপজেলার মির্জাপুর গ্রামে। সোহেল মোল্যার বাবার নাম মোতালেব মোল্যা। তার বাড়ি বড় কালিয়া গ্রামে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে এতে জড়িত থাকার অভিযোগে দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাসকে (২১) গ্রেপ্তার করা হয়। তারা দুজনই বেন্দারচর গ্রামের বুলু বিশ্বাসের ছেলে। ওই হত্যাকাণ্ডের জের ধরে গতকাল শুক্রবার বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে নিহত দুজনের বিক্ষুব্ধ আত্মীয়স্বজন এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মী আকস্মিকভাবে বেন্দারচর গ্রামে জড়ো হন। পরে তারা হত্যাকাণ্ডে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলা করে চলে যান। তাবে বেন্দা গ্রামের পাশের ঘোশ পাড়া নামক গ্রামের কিছু হিন্দু বাড়ি রয়েছে তারা জানিয়েছে আমাদের এখানে কোনো সমস্যা নাই আমরা শান্তিতে আছি কোনো সমস্যা হচ্ছে না।

হিন্দু বসতিতে হামলার অভিযোগের বিষয়ে কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে এখানকার হিন্দু সম্প্রদায়ের ৯০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিয়েছেন। হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে বিএনপি আছে, তারাও বিএনপির সঙ্গে আছেন। ফেসবুকে দেখছি দুই শতাধিক বাড়িতে হামলা করা হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা।

কালিয়া উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, গতকাল বিকেল চারটার দিকে আগুন লাগে। কেউ তাদের কল করেনি। প্রতিবন্ধকতা ও নিরাপত্তাহীনতার কারণে তাৎক্ষণিকভাবে তারা সেখানে যেতে পারেননি। পরে রাত আটটার দিকে তারা ঘটনাস্থলে যান। তখন অনেক বাড়িতে আগুন ছিল তবে আগুনের মাত্রা কম ছিল। কিছু বাড়ির আগুন তারা নিভিয়েছেন, কিছু নিজে থেকে নিভে গেছে। আনুমানিক ২০ থেকে ৩০টি বাড়িতে আগুন ছিল। বাড়িতে তিন থেকে চারটি করে ঘরও থাকে সে হিসাবে সংখ্যাটা বেশ অনেক হবে।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: জিন্নাতুল ইসলাম বলেন, গতকাল সন্ধ্যার আগে আগে সাবেক এমপির বাসাসহ কয়েকটি বাসা ও ১৫–২০টি ঘর ভাঙচুর করা হয়েছে। পাঁচ থেকে ছয়টি ঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। সাবেক এমপি বি এম কবিরুল হক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়িতে হামলার বিষয়ে তারা নিশ্চিত হতে পেরেছেন। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কারা হামলা করেছেনএ বিষয়ে প্রশাসন নিশ্চিত নয়। এটা তদন্ত করে দেখা হচ্ছে।

“প্রেস রিলিজ”
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নড়াইল জেলার কালিয়া উপজেলা বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটছে মর্মে তথ্য প্রচার হচ্ছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। পূর্বে ধারনকৃত ও এআই দ্বারা নির্মিত ভিডিও চিত্র কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে দেশ-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি উদ্দেশ্য প্রণোদিতভাবে ক্ষুন্ন করছে। উক্ত বেন্দারচর এলাকায় কোন হিন্দু বসতি নাই। পাশাপাশি উক্ত ঘটনায় কোন হিন্দু সদস্যের কোন পরিবারের উপর হামলা বা কোন ব্যবসা প্রতিষ্ঠানের উপর হামলার ঘটনা ঘটে নাই। মূলত নড়াইল জেলায় গত ১৮/১১/২০২৬খ্রি. সন্ধ্যা অনুমান ১৮.০০ ঘটিকায় কালিয়া থানাধীন বেন্দারচর সুইচ গেট সংলগ্ন বটতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীগণ বিএনপির মিছিলে হামলা করে ১। শাহীন শেখ (৪৫) (কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক), পিতা-নিসার শেখ, সাং-মির্জাপুর, ২। সোহেল মোল্যা (৪০) (জাসাস-বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা এর সাধারন সম্পাদক, কালিয়া উপজেলা), পিতা-মোতালেব মোল্যা, সাং-বড় কালিয়া, উভয় থানা-কালিয়া, জেলা-নড়াইলদ্বয়কে হত্যার ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত আসামী ১। দিশা বিশ্বাস(৩১), ২। রাকিব বিশ্বাস(২১), উভয় পিতা- বুলু বিশ্বাস, সাং- বেন্দারচর, থানা- কালিয়া, জেলা- নড়াইলদ্বয়কে গ্রেফতার করা হয়। উক্ত হত্যাকান্ডের জের ধরে গত ২০/১১/২০২৬খ্রি. বিকাল ১৬.৪৫ ঘটিকায় ভিকটিমদ্বয়ের বিক্ষুব্ধ আত্মীয়-স্বজন এবং বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের কতিপয় নেতা-কর্মীরা আকস্মিকভাবে বেন্দারচর গ্রামে একত্রিত হয়ে হত্যার ঘটনায় জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি বাড়ীতে হামলা করে চলে যায়। তাৎক্ষণিকভাবে কালিয়া থানা পুলিশ সংবাদ প্রাপ্ত হয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে। পরিস্থিতি স্বাভাবিক।

শ্রদ্ধান্তে
পুলিশ সুপার, নড়াইল।

উল্লেখ্য যে, গত বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন বের করেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। মিছিলটি উপজেলার বেন্দারচর বটতলা এলাকায় পৌঁছালে তাদের ওপর অতর্কিত হামলা হয়। এতে ১০ থেকে ১৫ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের মধ্যে পৌর কৃষকদলের সদস্যসচিব শাহিনুর মোল্লা ও জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। দুই নেতার মৃত্যুর পর নড়াইল জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি এবং কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ এবং হত্যাকাণ্ড ও পরবর্তী হামলা-অগ্নিসংযোগের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে ভুক্তভোগী পরিবারের সদস্যরা শনিবার মামলা করার জন্য থানায় আসবেন বলে কথা রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। পুলিশ পরিস্থতি স্বাভাবিক করতে কাজ করছে, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ সুপার (এসপি) মো: আল মামুন শিকদার বলেন, বিএনপির নিহত দুই নেতার স্বজনেরা ওই গ্রামে গিয়ে তিন থেকে চারটি বাড়িতে হামলা-ভাঙচুর চালান। এলাকাটি হিন্দু অধ্যুষিত নয়। বিষয়টি যেভাবে প্রচার করা হচ্ছে ঘটনা তেমন নয়, বিষয়টা বানানো৷

পুলিশ দপ্তরের সহকারী সহাপরিদর্শক (এআইজি) মিডিয়া কামারুন মুনিরা বলেন, বর্মানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD