1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
গাইবানধার তিস্তা এখন ধু-ধু বালুচর, চরে চরে ফসলের সমারোহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন সময়ের দাবি দর্শনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণ। শার্শায় ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ২ দুপচাঁচিয়ার তালোড়ায় অটো রিক্সা চালক ও মালিকদের সাথে মতবিনিময়। অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার: মীর শাহে আলম সাইকেল চুরির দায়ে যুবকের ৬ মাসের সশ্রম কারাদণ্ড আক্কেলপুরে ভালো ফলনের মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ধান ঘরে তুলতে কৃষকের দৌড়ঝাঁপ। বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে দেশের জনগণ, কোনো বিদেশি শক্তি নয়: মীর শাহে আলম সুন্দরগঞ্জে চাঞ্চল্যকর মা ও ছেলে হত্যা: অন্যতম মুল অপরাধী গ্রেফতার অন্যায় করে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে নিষিদ্ধ দল: সমাজকল্যাণমন্ত্রী

বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে দেশের জনগণ, কোনো বিদেশি শক্তি নয়: মীর শাহে আলম

  • প্রকাশিতঃ শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

 

মোঃ আব্দুল আলীম, বগুড়া সদর:

 

২০ নভেম্বর ২০২৬, বগুড়া: ফ্যাসিবাদের পুনরুত্থানের যেকোনো অপচেষ্টা দেশের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বলেছেন, বাংলাদেশ কোনো পার্শ্ববর্তী দেশের তাবেদারি করবে না। দেশের মানুষই ঠিক করবে বাংলাদেশ কীভাবে চলবে, কোন পথে এগিয়ে যাবে।

 

শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার বেতগাড়ি ইউনিয়নের ঐতিহাসিক বেলতলী ঈদগাহ মাঠ ও হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ১৭তম বার্ষিক ওয়াজ মাহফিলের প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে মাহফিলে উপস্থিত মুসল্লিদের কাছে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনায় দোয়া চান প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

 

তিনি বলেন, ‘আমরা সকল রাজনৈতিক দল আজ ঐক্যবদ্ধ হয়েছি। এ দেশে আর ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না। মানুষের ওপর অন্যায়-অত্যাচার ও জুলুম করে ফ্যাসিস্টদের শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালাতে হয়েছে।

 

ভারতে অবস্থান করে ফোনের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের বাইরে বসে ফোনে ফোনে দেশকে অস্থিতিশীল করার যে পাঁয়তারা চলছে, দেশের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে তা রুখে দেওয়া হবে, ইনশাআল্লাহ।’

 

বিএনপি সবসময় দেশের মানুষের কল্যাণে কাজ করে উল্লেখ করে তিনি আরও বলেন, দেশের প্রতিটি ক্রান্তিকালে জিয়া পরিবার রাষ্ট্র ও দেশের মানুষের কল্যাণে হাল ধরেছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জিয়া পরিবারের অবদান অনস্বীকার্য। বিএনপি সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নে কাজ করে এসেছে।

 

মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি, আলেম-ওলামা এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD