1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
রূপগঞ্জে ৪০ বছরের পুরোনো রাস্তা পরিদর্শনে প্রশাসক নুরনবী ভূঁইয়া, দ্রুত সংস্কারের আশ্বাস বগুড়ার দুপচাঁচিয়ায় পুষ্প রথযাত্রা অনুষ্ঠিত দেশে থেকেই জনগণের উন্নয়নে কাজ করবে গাইবানধায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়া জেলা এনজিও সমন্বয় পরিষদের কমিটি গঠন, সভাপতি নাজির হোসেন রাজশাহীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন মহেশপুর সীমান্তে মানব পাচারের অভিযোগে দুই দালাল গ্রেপ্তার রাজশাহীতে দুই বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ গাইবান্ধা ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে গাইবান্ধায় টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে নিম্ন আয়ের মানুষ আগাম ধানসহ উঠতি ফসলের ক্ষতির আশঙ্কা, ব্যাহত জনজীবন। ফুলবাড়ীতে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক চোরাকারবারী দেবিদ্বারে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন কমিটি ঘোষণা

জাইকার আমন্ত্রণে জাপান যাচ্ছেন হাইমচরের দুই প্রধান শিক্ষক

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৮০ বার পঠিত

 

 

আফতাবুল ইসলাম মেহেরাব:

 

জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জাইকার (JICA) আমন্ত্রণে আট দিনের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে জাপান যাচ্ছেন চাঁদপুরের হাইমচর উপজেলার দুটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁরা হলেন বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান এবং গন্ডামারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাখাওয়াৎ হোসেন।

 

আগামী ২৩ নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল জাপানের উদ্দেশে যাত্রা করবে। সফরে তাঁরা ‘Digital Math and Science Project for Teachers and Students Under-resourced Remote Areas in Bangladesh’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেবেন।

 

বাংলাদেশের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত অঞ্চলের মাধ্যমিক পর্যায়ে গণিত ও বিজ্ঞান শিক্ষায় ডিজিটাল প্রযুক্তি ও অ্যাপভিত্তিক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে জাইকা, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং ব্যাকবোন লিমিটেডের যৌথ উদ্যোগে পাইলট প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এর আওতায় হাইমচরের বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয় ও গন্ডামারা উচ্চ বিদ্যালয়ে কার্যক্রম চলমান রয়েছে।

 

প্রকল্পে বিদ্যালয় দুটি অন্তর্ভুক্ত করায় শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান শিক্ষকদ্বয়। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়ন ও সার্বিক সহযোগিতার জন্য ব্যাকবোন লিমিটেডের চেয়ারম্যান এবং গন্ডামারা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আ. মতিন শেখ মাহীনকে ধন্যবাদ জানান তাঁরা।

 

প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন এবং শ্রেণিকক্ষে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেছেন দুই প্রধান শিক্ষক।

 

আট দিনের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে নিরাপদে দেশে ফেরার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তাঁরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD