
“সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন।
ভোলা জেলা প্রতিনিধি
মোঃ আরিফ হোসেন মোল্লা
আজ বৃহস্পতিবার ভোলা জেলা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে ভোলা জেলার বাছাইকৃত যোগ্য প্রার্থীদের ১ম দিনের ইভেন্ট ‘‘শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ” পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উক্ত শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় ভোলা জেলার টিআরসি নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি হিসেবে সার্বিক কার্যক্রম সরজমিনে তদারকি ও পরিচালনা করেন ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়।
এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মনিরুজ্জামান এআইজি (আর্মস অ্যান্ড অ্যামুনিশন) পুলিশ হেডকোয়ার্টার ঢাকা , জনাব মোঃ আহসান হাবীব অতিরিক্ত পুলিশ সুপার (পিআইএমএস) হেডকোয়ার্টার্স মহোদয়।
টিআরসি নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জনাব শেখ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, বরিশাল) এবং জনাব রাসেদুল ইসলাম রানা সহকারী পুলিশ সুপার মেহেন্দিগঞ্জ সার্কেল।
এছাড়াও জনাব মোঃ সোহান সরকার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব আহসানুজ্জামান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সহ ভোলা জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং নিয়োগ কার্যক্রমে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে প্রথম দিনের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার পাশাপাশি উত্তীর্ণ প্রার্থীদের কোনো রকম দালালচক্রের সাথে আর্থিক লেনদেন না করার কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি প্রথম দিনে উত্তীর্ণ সকল প্রার্থীকে অভিনন্দন জানান এবং পরবর্তী ধাপের পরীক্ষার জন্য প্রস্তুতি সহ যথাসময়ে পুলিশ লাইন্স মাঠে উপস্থিত থাকার আহ্বান জানান।
আগামী ২০ নভেম্বর ২০২৬ খ্রিঃ তারিখ শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পুলিশ লাইন্স ভোলায় Physical Endurance Test (PET)- এর কার্যক্রম অনুষ্ঠিত হবে।