1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক দুটি অভিযানে মাদক ও মোটরসাইকেলসহ পাচারকারীদের তৎপরতা নস্যাৎ করা হয়েছে। রামেক হাসপাতালে সংকটাপন্ন হৃদরোগীর সফল প্রাইমারি পিসিআই ফার্মেসি সার্টিফিকেট কোর্স পরিচালনায় বিসিডিএস-এর সম্পৃক্ততা পুনর্বহালের দাবিতে ফুলবাড়ীতে বিক্ষোভ বেনাপোলে ঐতিহ্যবাহী হাকর নদী রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে গ্রামীণ ব্যাংক ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, ভাঙল কাচ পিরোজপুরে দুই বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু বালিয়াকান্দিতে ৬০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সন্তানকে নৈতিক শিক্ষায় গড়ে তুলতে অভিভাবকদের প্রতি গোয়ালন্দ ঘাট থানার ওসি, সফিকুল ইসলামের আহ্বান সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে সাপ্লিমেন্টারি পরিক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ। অভিযোগের পর টাকা ফেরৎ পেলেন শিক্ষার্থীরা

সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে সাপ্লিমেন্টারি পরিক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ। অভিযোগের পর টাকা ফেরৎ পেলেন শিক্ষার্থীরা

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত

সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে সাপ্লিমেন্টারি পরিক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ। অভিযোগের পর টাকা ফেরৎ পেলেন শিক্ষার্থীরা

রাজবাড়ী জেলা প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে।

এ নিয়ে গত কয়েক দিন সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও পরিক্ষার্থীদের প্রতিবাদের মুখে পরিক্ষার্থীদের নিকট থেকে আদায় করা টাকার মধ্যে থেকে ৩০০ টাকা করে ফেরত দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

তাদের অভিযোগ এক বিষয়ে অকৃতকার্য হয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ করতে গেলে তাঁদের প্রত্যেকের কাছ থেকে এক হাজার টাকা করে ব্যাংকের মাধ্যমে জমা দিতে বলা হয়েছে।

তবে নির্ধারিত ফি’ র তুলনায় অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে। পরে কয়েকজন পরিক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি তুলে ধরেন।

পরিক্ষার্থীদের দাবি, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের জন্য বোর্ড নির্ধারিত ফি অনুযায়ী প্রতি বিষয়ে তত্ত্বীয় পরীক্ষার ফি ১২৫ টাকা এবং ব্যবহারিক পরীক্ষার ফি ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া পরীক্ষা কেন্দ্রের ফি নির্ধারণ করা হয়েছে ৪৫০ টাকা।

নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের একজন পরিক্ষার্থী বলেন, আমি ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় আইসিটি বিষয়ে অকৃতকার্য হয়েছি। সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ করতে গেলে আমার কাছ থেকে এক হাজার টাকা ব্যাংকে জমা দিতে বলা হয়। সে অনুযায়ী টাকা জমা দিয়ে রসিদ দিয়ে আসি। পরে জানতে পারি অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হচ্ছে। কলেজে গিয়ে আমি ৩০০ টাকা ফেরত পেয়েছি।

আরেক পরিক্ষার্থী বলেন, আমিও আইসিটি বিষয়ে অকৃতকার্য হয়েছি। অধ্যক্ষের নির্দেশে এক হাজার টাকা ব্যাংকে জমা দিয়ে রসিদ নিয়ে আসি। পরে আমরা কয়েকজন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করি এবং ফেসবুকে বিষয়টি নিয়ে পোস্ট দিই।

এরপর কলেজ থেকে ফোন করে আমাকে ৩০০ টাকা ফেরত দেওয়া হয়। আমার সঙ্গে আরও কয়েকজন পরিক্ষার্থীর টাকা ফেরত দেওয়া হয়েছে।

বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, কেন্দ্র ফি থেকে সংশ্লিষ্ট কলেজ নিজস্ব ব্যয়ের জন্য ১০ শতাংশ রাখতে পারবে। বাকি ৯০ শতাংশ টাকা পরীক্ষা কেন্দ্রের ব্যয় নির্বাহের জন্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দিতে হবে। এ ছাড়া পরীক্ষা-সংক্রান্ত প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের খরচও কেন্দ্র ফি থেকে বহন করার কথা রয়েছে।

অভিযোগের বিষয়ে সরকারি কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজির হোসেন মোল্লা সাংবাদিকদের জানান, অতিরিক্ত টাকা নেওয়া বিষয় আমি জানতে পারার সাথে সাথেই তাদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেছি। এবং অতিরিক্ত টাকা ফেরৎ দেওয়া হয়েছে।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস বলেন, বিষয়টি আমি ফেসবুকে দেখেছি। এ ব্যাপারে আমার কাছে এখনো কোনো তথ্য নেই। এটা সরকারি কলেজ। কলেজের বিষয়টি আমার আওতাভুক্ত না।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল হুদা বলেন,
সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত টাকা আদায়ের একটি অভিযোগ উঠেছে। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে অবগত করা হবে।

গোয়ালন্দ, রাজবাড়ী
তাং ১৭.১১.২৬

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD