1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে ১০০গ্রাম গাঁজা সহ এক মাদক সেবী আটক। লক্ষ্মীপুরে মধুবন বেকারি অ্যান্ড সুইটসকে ২ লাখ টাকা জরিমানা রাজধানী মনসুরাবাদ ভোর সকাল থেকে আদাবর থানা বিএনপির অবস্থান কর্মসূচি বরগুনায় ইয়াবা সেবনের দায়ে এক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড নড়াইলের লোহাগড়ায় বিএনপির সাবেক নেতা পলাশের উপর হামলা মহেশপুরে আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা সিলেটে সন্ত্রাসবিরোধী মামলায় আটক ১ জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় গরু আটক করা প্রসঙ্গে বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের অনুমোদন

চুয়াডাঙ্গায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাজার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত।

  • প্রকাশিতঃ সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার পঠিত

 

মোঃআব্দুল মান্নান, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:

 

‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বাজার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসন, চুয়াডাঙ্গা এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক (যুগ্মসচিব) মোঃ কাউছারুল ইসলাম সিকদার। এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ কাউছারুল ইসলাম সিকদার নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা, খাদ্যে ভেজাল প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি নিরাপদ খাদ্য আইন যথাযথভাবে বাস্তবায়ন এবং নিয়মিত বাজার তদারকি জোরদারে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, ব্যবসায়ী ও ভোক্তাদের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু সরকারের একক দায়িত্ব নয়; বরং এটি সবার সম্মিলিত সামাজিক ও নৈতিক দায়িত্ব। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বিত কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বাজার ব্যবস্থাপনার গুরুত্ব, খাদ্যে ভেজাল প্রতিরোধ এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়গুলো গুরুত্ব পায়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD