1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানী মনসুরাবাদ ভোর সকাল থেকে আদাবর থানা বিএনপির অবস্থান কর্মসূচি বরগুনায় ইয়াবা সেবনের দায়ে এক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড নড়াইলের লোহাগড়ায় বিএনপির সাবেক নেতা পলাশের উপর হামলা মহেশপুরে আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা সিলেটে সন্ত্রাসবিরোধী মামলায় আটক ১ জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় গরু আটক করা প্রসঙ্গে বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের অনুমোদন লক্ষ্মীপুরে গভীর রাতে কৃষকের ধান কাঁটার মেশিনে আগুন দিলো দুর্বৃত্তরা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিহীন : সাধারণ সম্পাদক আলোচনায় সরওয়ার উদ্দীন সেলিম

নাগেশ্বরীতে মাদকের আস্তানায় পুলিশের হানা, ১৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার ৪

  • প্রকাশিতঃ সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৮৪ বার পঠিত

 

কুড়িগ্রাম,প্রতিনিধিঃ 

 

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ চারজনকে হাতেনাতে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। গত ১৫ নভেম্বর (রোববার) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের ছড়ারপাড় গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জেলা পুলিশ নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১৫ নভেম্বর রাত আনুমানিক ২৩টায় নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

 

অভিযানকালে নাগেশ্বরী থানাধীন বেরুবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছড়ারপাড় গ্রামের মাদক ব্যবসায়ী মোঃ রিয়াজুল ইসলামের বাড়ির ভেতর থেকে ১৫০ পিস ইয়াবাসহ চারজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ রাসেল মিয়া (২৫), পিতা- মোঃ মুকুল মিয়া; মোঃ ফরিদুল ইসলাম (৩৮) ও মোঃ ফরহাদ হোসেন (২৭), উভয়ের পিতা- মোঃ হবিবর রহমান। তাদের বাড়ি নাগেশ্বরী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বানিয়াপাড়া গ্রামে।

 

অপরজন হলেন মোঃ রিয়াজুল ইসলাম (৪৫), পিতা- মৃত আব্দুর রশিদ, সাং- ছড়ারপাড়, ৭ নম্বর ওয়ার্ড, বেরুবাড়ী ইউনিয়ন, থানা- নাগেশ্বরী, জেলা- কুড়িগ্রাম।

 

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এনামুল হক প্রধান বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৫ নভেম্বর রাতে বেরুবাড়ী ইউনিয়নের ছড়ারপাড় এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

 

তিনি আরও জানান, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে। এ কার্যক্রম সফল করতে তিনি সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

 

মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, এমন প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের। তাদের মতে, মাদকের ভয়াল থাবা থেকে সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষা করতে পুলিশের কঠোর অভিযান, আইনের যথাযথ প্রয়োগ এবং কুড়িগ্রামের সর্বস্তরের মানুষের সম্মিলিত সামাজিক প্রতিরোধ অত্যন্ত জরুরি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD