1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
যশোর জেলার মণিরামপুর উপজেলার মশিয়াহাটীর হেলারঘাট এলাকায় নদীর থেকে রঞ্জন মণ্ডল (৬০) নামে এক ঘের ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ বগুড়া পাঁচবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে মুগ্ধ দর্শক, ঐতিহ্য ফিরে পেলো গ্রামবাংলা ফুলবাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন: নানা আয়োজনে স্মরণ বীর মুক্তিযোদ্ধাদের নড়াইলে দুইদিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প ও সাংস্কৃতিক উৎসবের সমাপনী দিনে জাতীয় নারী নৌকাবাইচ প্রতিযোগিতা নড়াইলে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালন: বিএনপি নেতৃবৃন্দের রাজনৈতিক শক্তির মহড়া জামালপুরে ট্রাকের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ শেরপুরে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত! মুরাদনগরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বরগুনায় ডিএনসির অভিযানে গাঁজা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

মাদারীপুরের কালকিনির আলীনগরে সংঘর্ষের জেরে বসতবাড়িতে অগ্নিসংযোগ, থমথমে পরিস্থিতি

  • প্রকাশিতঃ সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৩০ বার পঠিত

 

মাদারীপুর প্রতিনিধি: ছাব্বির হোসেন মুন্নাঃ

মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নে তাইজুল সরদারের মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ও সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। এর জেরে সোমবার ভোরে ওই ইউনিয়নের টুংমচর এলাকায় দফায় দফায় বোমা বিস্ফোরণ, বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তাইজুল সরদারের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের আধিপত্য বিস্তারের বিরোধ নতুন করে মাথাচাড়া দেয়। এর জেরে সোমবার ভোরে এক পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা এ সময় অন্তত ২৫টি বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। পরে ঘরের আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র লুট করে বসতঘরে আগুন ধরিয়ে দেয়। এতে কয়েকটি টিনশেড ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে বসবাস করছে।

এলাকাবাসী জানান, মুহুর্মুহু বোমার শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। প্রাণভয়ে নারী, শিশু ও বৃদ্ধরা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে।

খবর পেয়ে কালকিনি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD