1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁদপুরে বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৬২ জনসহ গ্রেফতার ৭৪ চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ আটক  মিয়াপুর হাজী জসিম উদ্দিন হাই স্কুল ও কলেজে বিপ্লব ও জাতীয় সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত। নাগেশ্বরীতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গাইবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন: পুকুরে মাছের পোনা অবমুক্ত, জেলা পরিষদ চত্বরে প্রতিমন্ত্রীর বৃক্ষরোপণ বেতাগীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি হতাশাজনক, শিক্ষার মান নিয়ে উদ্বেগ হাইমচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত এনসিপিতে নারী নেতৃত্বের ধারাবাহিক বিদায়, সাংগঠনিক সংকটে নতুন রাজনৈতিক দল বাউফলে মাত্র দুজন শিক্ষক দিয়ে চলছে ২০০ শিক্ষার্থীর পাঠদান মাদারীপুরে মাদক ও অপরাধ প্রতিরোধে ‘আঁচল ছায়ানীড়’র আলোচনা সভা

চাঁদপুরে বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৬২ জনসহ গ্রেফতার ৭৪

  • প্রকাশিতঃ শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুর জেলার বিভিন্ন থানায় পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৭৪ জন আসামিকে গ্রেপ্তার এবং ১৯ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এসব অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬২ জন নেতাকর্মী এবং মাদকসংক্রান্ত অপরাধে ১২ জনকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (৭ নভেম্বর) সকালে পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়।

পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ফরিদগঞ্জ থানায় ৬ জন, চাঁদপুর সদর মডেল থানায় ৩১ জন, শাহরাস্তি থানায় ৬ জন, হাজীগঞ্জ থানায় ৭ জন এবং মতলব উত্তর থানায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ফরিদগঞ্জ থানায় ৭ জন, চাঁদপুর সদর মডেল থানায় ৪ জন, হাইমচর থানায় ৪ জন এবং হাজীগঞ্জ থানায় ৪ জনসহ মোট ১৯ জনকে আটক করা হয়।

এছাড়া মাদকবিরোধী অভিযানে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ফরিদগঞ্জ থানা পুলিশ ৫৪০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবা, মতলব দক্ষিণ থানা পুলিশ ৫০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা, শাহরাস্তি থানা পুলিশ ১৫০ গ্রাম গাঁজা এবং ২৬ পিস ইয়াবা উদ্ধার করে।

এছাড়া হাইমচর থানা পুলিশ ২ পিস, মতলব উত্তর থানা পুলিশ ৭ পিস ইয়াবা উদ্ধার করে। হাজীগঞ্জ থানা পুলিশ ৫১ পিস ইয়াবা উদ্ধার করলেও এ ঘটনায় সংশ্লিষ্ট আসামি পালিয়ে যায়।

সব মিলিয়ে মাদকবিরোধী অভিযানে ৭৪০ গ্রাম গাঁজা ও ১৬৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, আটক কিশোরদের যাচাই-বাছাই শেষে নিজ নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। গ্রেপ্তার অন্য আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD