1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

গোয়ালন্দে কুখ্যাত ফেন্সিডিল ব্যবসায়ী “মু্ন্নু” গ্রেপ্তার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ২৫৫ বার পঠিত

 

গোয়ালন্দে কুখ্যাত ফেন্সিডিল ব্যবসায়ী “মু্ন্নু” গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক রাজবাড়ী ঃ রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা পুলিশের সফল অভিযানে ৩০ বোতল ফেন্সিডিল ও ৭০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ২৬শে অক্টোবর বিকালে ওসি স্বপন কুমার মজুমদার জানান, ২৫শে অক্টোবর রাতে দৌলতদিয়া ঘাট এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামী মোঃ মুন্নু মুন্সি’র (৪০)’ তার বসত বাড়ী তল্লাশি করে শয়ন কক্ষের ম্যালামাইনের ওয়ার ড্রোবের ভিতরে সুরুক্ষিত অবস্থায় ৩০ বোতল ফেন্সিডিল ও ৭০০ গ্রাম গাঁজা সহ আটক করে পুলিশ। সে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের মজিদ শেখের পাড়া গ্রামের মোকছেদ আলী মুন্সির ছেলে। সে দীর্ঘদিন যাবত পুলিশের চোখ ফাঁকি দিয়ে গোপনে ফেন্সিডিল সহ বিভিন্ন মাদকের ব্যবসা করে যাচ্ছিলো। কিন্তু পুলিশের কাছে যথেষ্ট প্রমাণ না থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছিল না। মাদক ব্যবসায়ী মুন্নু’র বিরুদ্ধে পূর্বের ০২ টি মাদকসহ মোট ০৩ টি মামলা রয়েছে। পরে আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD