1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

নিখোঁজ এর ৩৩ ঘন্টা পর লৌহজং নদী থেকে আনসার সদস্য এর মরদেহ উদ্ধার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ২৪৬ বার পঠিত

নিখোঁজ এর ৩৩ ঘন্টা পর লৌহজং নদী থেকে আনসার সদস্য এর মরদেহ উদ্ধার।

মোঃ মোবারক হোসেন নাদিম
নিজস্ব সংবাদদাতা

টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজলার লৌহজং নদীতে পড়ে নিখোঁজ হওয়া আনসার সদস্য মোঃ সাইফুল ইসলাম (২৮) এর মরদেহ নিখোঁজ এর ৩৩ ঘন্টা পর ২৩ অক্টোবর সোমবার দুপুর-১ টার দিকে ফায়ার সার্ভিস টাঙ্গাইল ইউনিটের ডুবুরি দলের সদস্যরা লৌহজং নদীর উপজেলা সদরের পাহাড়পুর ব্রিজের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করে।এর আগে গত রবিবার ভোর ৪ টায় পূজামণ্ডপের ডিউটি শেষে কর্মস্থল কুমুদিনী হাসপাতালে যাওয়ার সময় নৌকার রশি থেকে হাত ফসকে নদীপথে পড়ে নিখোঁজ হয়। নিহত সাইফুল ইসলাম, নরসিংদী জেলার মনোহরদী উপজেলা কৃষ্ণপুর ইউনিয়নের ডোমনমারা গ্রামের হেলাল উদ্দীন ওরুফে লাল মিয়া মাস্টারের ২য় ছেলে।নিখোঁজ হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারজনের ডুমুরী দল প্রায় ১০ ঘণ্টা নদীর বিভিন্ন স্থানে উদ্ধার কাজ করে বিকাল ৫ টায় সাময়িক ভাবে তা স্থগিত করে।পরেরদিন সোমবার সকালে ডুবুরি দল পুনরায় উদ্ধার কাজ শুরু করলে ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল আনসার ক্যাম্পে নিয়ে আসে।মির্জাপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার বেলায়েত হোসেন জানান, ফায়ার সার্ভিস টাঙ্গাইল ইউনিটের ডুবুরি দলের লিডার, আমজাদ হোসেনের নেতৃত্বে ৪ জনের ডুবুরি দল ৩৩ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ সোমবার রাতে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD