1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনামঃ
সরকারি নির্দেশ অমান্য করে রামগঞ্জে বৃত্তি পরীক্ষা আয়োজন করায় আয়োজককে ৭ দিনের কা’রাদণ্ড চন্দনাইশে বিশেষ অভিযানে ৩ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ধর্মপুর দরবার শরীফের পবিত্র ওরশ ও ফাতেহা শরীফে প্রধান অতিথি হিসেবে এমপি আলহাজ্ব জসিম উদ্দিন আহমদের যোগদান নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে পটিয়ায় এনসিপির মশাল মিছিল। আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে দামুড়হুদায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডায়াবেটিসের ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতার পাশাপাশি সামাজিক আন্দোলনের আহ্বান প্রতিমন্ত্রীর হারাগাছে ৪ লাখ ৪৩ হাজার শলাকা নকল বিড়ি জব্দ, ট্রাকসহ গ্রেপ্তার ৩ বাডাসের জাতীয় কাউন্সিলে আনাম নির্বাচিত, গাইবান্ধায় সংবর্ধনা বেনাপোলে বিজিবির অভিযানে ১২ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ কাউনিয়ায় বিশেষ অভিযানে ১৫১ ধারায় এক ব্যক্তি গ্রেপ্তার

নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে পটিয়ায় এনসিপির মশাল মিছিল।

  • প্রকাশিতঃ শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

 

মোঃ বেলাল হোসেন পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 

 

চট্টগ্রামের পটিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারীিএমপি নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে আগুন দেওয়ার প্রতিবাদে মশাল মিছিল করেছে এনসিপি।

 

শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৮টায় পটিয়া পৌরসদরের থানার মোড় থেকে মশাল মিছিলটি শুরু হয়ে পোস্ট অফিস চত্বরে গিয়ে শেষ হয়। পরে মিছিলোত্তর প্রতিবাদ সভায় জ্যোতির বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

 

পটিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবদুর রশিদের সভাপতিত্বে এবং সদস্যসচিব অ্যাডভোকেট আরমান আজাদের সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন।

 

এতে আরও বক্তব্য রাখেন ,উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মো. ওয়াসিম, সাংগঠনিক সম্পাদক নুরুল মোস্তফা মনিরী, সহসাংগঠনিক সম্পাদক নুরুল আলম, ছাত্রশক্তির আশরাফুল ইসলাম তৌকির, ভারপ্রাপ্ত সদস্যসচিব হাফেজ মো. সায়েদ সিদ্দিক সোহাগ, যুগ্ম আহ্বায়ক মো. আবদুল্লাহ আশরাফুল সিফাত, অমিত দাশ ও তাজরিয়ান হাসান প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে সাজ্জাদ হোসেন বলেন, ‘পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ওপর যেভাবে খুন, গুম ও নির্যাতন চালিয়েছেন, তাতে এ দেশে তাঁর আর রাজনীতি করার অধিকার নেই। বাংলাদেশে আসার যে স্টান্টবাজি তিনি করছেন, তা জনগণ বুঝে গেছে।

 

তাঁর যদি এতই দেশপ্রেম থাকত, তাহলে দেশে থেকেই ছাত্র-জনতাকে মোকাবিলা করতেন, পালিয়ে যেতেন না। বর্তমানে যারা উঁকিঝুঁকি দিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নিলে ছাত্র-জনতা প্রস্তুত আছে। দেশবিরোধী কোনো কিছু করার চেষ্টা করা হলে ছাত্র-জনতা প্রতিরোধ গড়ে তুলবে।’

 

সভায় ছাত্রশক্তির আশরাফুল ইসলাম তৌকির প্রশাসনের উদ্দেশে বলেন, ‘আমরা যারা জুলাইয়ের শক্তি, তাদের ওপর বারবার হামলা হচ্ছে। কিন্তু প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। আর কোনো সহযোদ্ধার ওপর হামলা করা হলে ছাত্র-জনতা বসে থাকবে না।’

 

সংবাদ প্রেরক,

মোঃ বেলাল হোসেন

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

১৩/১১/২৬ ইং

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD