1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী কাপড় বাজারের ঘটনার প্রতিবাদে মানববন্ধন বিএনপির ৪৮ বছর: সামনে নতুন পরীক্ষা সংগঠন, জবাবদিহি ও গণতান্ত্রিক চর্চা জোরদার করাই বড় চ্যালেঞ্জ তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন! সীমান্ত পেরোনোর আগেই পঞ্চগড়ে বিজিবির হাতে ৪ রোহিঙ্গা! ‎রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নেওয়ার অভিযোগ ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ! পাংশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বগুড়ার গাবতলীতে উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও র ্যালি ! কালুখালীতে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালিতে, রোজেল পারভেজ রানার নেতৃত্বে মটর সাইকেল শোভাযাত্রা বসুন্দিয়ায় দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের পাশে ইসলামী সমাজকল্যাণ পরিষদ ” ১২ শিক্ষার্থীকে নিয়মিত বৃত্তি প্রদান, শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়! চাঁদপুর শহরস্থ এসবি খালের উপর আরসিসি বক্সকালভার্ট নির্মাণ উদ্বোধন 

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন!

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ প্রতিনিধি:

 

সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আলোচনা সভা ও উদযাপন অনুষ্ঠান। এ উপলক্ষে তাহিরপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান। প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২২৪ সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জনাব কামরুজ্জামাল কামরুল এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ আনিসুল হক। সহ-সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কৃষকদল ও আহবায়ক সুনামগঞ্জ জেলা কৃষকদল।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: বাদল মিয়া।আহবায়ক তাহিরপুর উপজেলা বিএনপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জুনাব আলী। সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাহিরপুর উপজেলা বিএনপি ও চেয়ারম্যান তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ।

 

আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের রাজনৈতিক অঙ্গনে দলটির ভূমিকা এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় দলের বিভিন্ন আন্দোলন ও সংগ্রামের বিষয় তুলে ধরেন। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

অনুষ্ঠানে তাহিরপুর উপজেলার বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জনাব মেহেদি হাসান উজ্জ্বল। জনাব আব্দুস সামাদ মুন্সি, জনাব রাকাব উদ্দিন, জনাব আলী হায়দার, জনাব ডাঃ শামসুদ্দিন। জনাব আলী আহমেদ মুরাদ। জনাব কামাল আহমদ। নিজাম উদ্দিনসহ তাহিরপুর উপজেলার সকল ইউনিয়নের বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

বক্তারা বলেন, দলের প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দ-উৎসবের বিষয় নয়; এটি দলের অতীত ইতিহাস, রাজনৈতিক আদর্শ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নতুন করে স্মরণ করার একটি গুরুত্বপূর্ণ সময়।

 

আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা দলীয় ঐক্য, সাংগঠনিক শক্তি এবং ভবিষ্যতের রাজনৈতিক কার্যক্রম আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD