
লালমাই প্রতিনিধি:
পরম করুণাময় মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একটি আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় বাগমারা বড় মসজিদের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে বাগমারা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালিটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি উপলক্ষে আয়োজিত এ আনন্দ র্যালিতে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করতে বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
আয়োজকরা বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ, শিক্ষা ও সুন্নাহ মানুষের জীবনে বাস্তবায়নের মধ্য দিয়েই তাঁর প্রতি প্রকৃত ভালোবাসা প্রকাশ পায়।
র্যালি শেষে অংশগ্রহণকারীদের জন্য দোয়া করা হয়। এ সময় মহান আল্লাহ তাআলার কাছে মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার তাওফিক কামনা করা হয়।