1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামী ব্যাংক জুবলী রোড শাখা থেকে ১৪১ কোটি টাকা পাচার: দুদকের তিন মামলায় জাবেদ ও তার স্ত্রীসহ আসামি ২৯ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলীর নেতৃত্বে পাংশায় গাঁজা ও ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে জমি বিরোধের জেরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন নলডাঙ্গায় ধামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা-সমাবেশ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত আদমদীঘিতে মাদক কারবারি রতন গ্রেফতার, ভ্রাম্যমান আদালতে জেল জরিমান পিরোজপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, হাত-পা বেঁধে লুট পবিপ্রবিতে ইএসডিএম ক্লাবের উদ্যোগে “Higher studies and Research in Germany”শীর্ষক সেমিনার  ফুটবল খেলা নিয়ে তুচ্ছ বিরোধ: ময়মনসিংহে তরুণ খুন, দ্রুত অভিযানে গ্রেপ্তার ৪ চাঁদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

পিরোজপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, হাত-পা বেঁধে লুট

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ২ বার পঠিত

পিরোজপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, হাত-পা বেঁধে লুট

‎ফরিদ আহমেদ, পিরোজপুর সংবাদদাতা :

‎পিরোজপুর পৌরসভার ব্রাহ্মণকাঠি এলাকায় এক কুয়েত প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ আগস্ট) ভোররাতে রান্নাঘর ও বারান্দার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে ডাকাতরা। এ সময় বাড়ির এক সদস্য এমরানের হাত-পা বেঁধে মারধর করে স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

‎ভুক্তভোগী এমরান জানান, ভোররাতে পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে প্রায় আটজনের একটি ডাকাত দল তাদের কক্ষে প্রবেশ করে। পরে তার হাত-পা বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে লকার ভেঙে দুটি স্বর্ণের চেইন, একটি আংটি ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে যায় ডাকাতরা।
‎তিনি আরও জানান, ডাকাতরা ভেতরের কক্ষে থাকা তার ভাবিকে বারবার দরজা খুলতে বলে। তবে দরজা না খোলায় তারা ওই কক্ষে প্রবেশ করতে পারেনি। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে তারা রক্ষা পেয়েছেন বলে জানান তিনি।

‎বাড়ির মালিক কুয়েতপ্রবাসী মিক্সন শেখের স্ত্রী সেলিনা জানান, ভোররাতে ডাকাতরা ভবনের দুই পাশের গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। সামনের কক্ষে ঢুকে তার দেবরকে হাত-পা বেঁধে সেখানে থাকা গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুট করে। পরে বেডরুমে প্রবেশের চেষ্টা করলেও ব্যর্থ হয় তারা। ডাকাতের সংখ্যা কমপক্ষে আটজন ছিল বলে জানান তিনি।
‎ডাকাতির সময় প্রতিবেশী রেহেনা বেগম ডাকচিৎকার শুনে এগিয়ে এলে ডাকাতরা তাকে মারধর করে গুরুতর আহত করে বলেও অভিযোগ করেন পরিবারের সদস্যরা।

‎এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত ডাকাতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

‎পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD