1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলা, ডিএনএ টেস্টে প্রমাণিত, জন্ম নেওয়া নবজাতকের বাবা মাদ্রাসা শিক্ষক সাগর! রাজবাড়ীর বালিয়াকান্দিতে ডিভোর্সের কাগজ দেখার পর ফের কীটনাশক পান, যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ শাড়ি-কসমেটিকস জব্দ! রাজবাড়ীতে পদায়ন থাকলেও বাইরে কর্মরত ২৩ চিকিৎসক, সংকটে উপজেলা স্বাস্থ্যসেবা খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। ডুমুরিয়ায় ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর ময়মনসিংহে কারখানা ও গুদামে মোবাইল কোর্ট: লাখ টাকার জরিমানা, ব্যবসায়ীকে জেল রাজশাহী সিটি নির্বাচনের হাওয়া

শিরোইল বাস টার্মিনাল আধুনিকায়নের আশ্বাস

  • প্রকাশিতঃ সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১১ বার পঠিত

শিরোইল বাস টার্মিনাল আধুনিকায়নের আশ্বাস

রাজশাহী ব্যুরো

রাজশাহীর শিরোইল বাস টার্মিনালের বর্তমান অবস্থা পরিদর্শন করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। টার্মিনালটি আরও পরিকল্পিত, আধুনিক, পরিচ্ছন্ন ও যাত্রীবান্ধব করে গড়ে তোলার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
রোববার (২৪ আগস্ট) বাসচালকদের আবেদনের পরিপ্রেক্ষিতে শিরোইল বাস টার্মিনাল পরিদর্শনে যান আরডিএ চেয়ারম্যান। এ সময় তিনি টার্মিনালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি বাসচালক ও সংশ্লিষ্টদের সঙ্গে টার্মিনালের নানা সমস্যা ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে কথা বলেন।
পরিদর্শনকালে টার্মিনালের সার্বিক অবস্থা দেখে এটিকে আরও পরিকল্পিত ও আধুনিকভাবে গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা জানান আবুল কালাম আজাদ সুইট। একই সঙ্গে রাজশাহী নগরীর আধুনিকায়ন, যানবাহন ব্যবস্থাপনা এবং যানবাহন রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
আরডিএ চেয়ারম্যান বলেন, “টার্মিনালের আধুনিকায়ন ও ভবিষ্যতে বাস সার্ভিসের উন্নয়নের জন্য যা করা দরকার, আমরা তা করব। তবে এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা চাইলে সকল উন্নয়ন সম্ভব, আপনাদের সহযোগিতা ছাড়া কিছুই সম্ভব নয়।”
তিনি আরও বলেন, রাজশাহীকে একটি পরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নগরীর যানবাহন ব্যবস্থাপনা আরও কার্যকর করার পাশাপাশি শিরোইল বাস টার্মিনালকে আধুনিক, পরিচ্ছন্ন ও যাত্রীবান্ধব করে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
এ সময় আরডিএর সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান, এস্টেট অফিসার মোঃ বদরুজ্জামানসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD