1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধভাবে নকল হারপিক ও স্যালাইন তৈরির অপরাধে এক জনকে ৬ মাসের কারাদণ্ড নলডাঙ্গা-সদরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিং – সক্রিয় হওয়ার চেষ্টা চুয়াডাঙ্গার অপহৃত স্কুলছাত্র রাজশাহীতে উদ্ধার মুক্তিপণের দাবিতে অপহরণ, ২৪ ঘণ্টার মধ্যে দুইজন গ্রেপ্তার রাজশাহীতে দরিদ্র নারীদের সেলাই মেশিন বিতরণ স্বাবলম্বী হওয়ার সুযোগ, আয় বাড়বে পরিবারের চাঁদপুরে সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু অন্যের বাড়ির জরাজীর্ণ ঘরে ৬ জনের বসবাস, মাথা গোঁজার ঠাঁই চান দিনমজুর জামাল ডেঙ্গু নিয়ন্ত্রণে গণমাধ্যমের কার্যকর ভূমিকার আহ্বান ময়মনসিংহ সিটি প্রশাসকের! বন্ধুর সঙ্গে চাকরির সন্ধানে টঙ্গীতে গিয়ে নিখোঁজ, ২৯ দিন পর ফরিদপুরের যুবকের মরদেহ উদ্ধার নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়ে ২ জনের মৃত্যুদণ্ড বহাল ফরিদপুরের সালথায় ২০ লিটার দেশীয় মদসহ যুবক আটক

অন্যের বাড়ির জরাজীর্ণ ঘরে ৬ জনের বসবাস, মাথা গোঁজার ঠাঁই চান দিনমজুর জামাল

  • প্রকাশিতঃ সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৭ বার পঠিত

 

আরিফুল ইসলাম ( এ আই তারেক),(লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ২ নম্বর চর লরেঞ্চ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে অন্যের বাড়িতে জরাজীর্ণ পলিথিন ও পাতার ঘরে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন দিনমজুর মো. জামাল।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পলিথিন ও পাতায় তৈরি একটি জরাজীর্ণ চাপড়ি ঘরে স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করছেন জামাল। ঘরটিতে নেই প্রয়োজনীয় টিনের চাল বা মজবুত বেড়া। রোদ-বৃষ্টি উপেক্ষা করেই সেখানে দিন কাটছে পরিবারটির।

জামালের স্ত্রী কুলছুম বেগম বলেন, “শিশু মেয়েসহ আমরা ৬ জন এই ঘরে বসবাস করি। অন্যের বাসাবাড়িতে কাজ করে কোনো রকমে সংসার চলে। নিজের কোনো জায়গা-জমি নেই। বৃষ্টি হলে ঘরের ভেতর পানি পড়ে। তখন পলিথিন মাথায় দিয়ে বসে থাকতে হয়। ছেলে-মেয়েদের নিয়ে খুব কষ্টে দিন কাটাতে হয়।”

তিনি আরও বলেন, “আমাদের একটি নিরাপদ ঘর হলে ছেলে-মেয়েদের নিয়ে একটু শান্তিতে থাকতে পারতাম। আমরা স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে সহযোগিতা চাই।”

মো. জামাল বলেন, “আমি দিনমজুর। কোনো রকম কাজ করে, কখনো খেয়ে আবার কখনো না খেয়ে সংসার চালাই। ছেলে-মেয়েগুলো বড় হয়েছে। তাদের নিয়ে এই জরাজীর্ণ চাপড়ি ঘরে থাকতে সমস্যা হয়। বৃষ্টি হলে পলিথিন মাথায় দিয়ে বসে থাকি।”

তিনি আরও বলেন, “আমার নিজের কোনো জায়গা-জমি নেই। স্থানীয় প্রশাসনসহ মাননীয় হুইপ মহোদয়ের কাছে আকুল আবেদন, আমাকে আর্থিক সহযোগিতা করে পরিবার নিয়ে মাথা গোঁজার মতো একটি ঠাঁই করে দেওয়ার ব্যবস্থা করুন।”

স্থানীয়রা জানান, পরিবারটির নিজস্ব কোনো বসতভিটা নেই। দীর্ঘদিন ধরে অন্যের জায়গায় ঝুঁকিপূর্ণ ঘরে বসবাস করছে তারা। সরকারি সহায়তার মাধ্যমে একটি ঘর ও প্রয়োজনীয় ভূমির ব্যবস্থা করা হলে পরিবারটির দীর্ঘদিনের কষ্ট অনেকটাই দূর হবে।

এ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাতুজ জামান বলেন, “পরিবারটি আবেদন করলে বিষয়টি খোঁজখবর নিয়ে যাচাই করা হবে। এরপর সরকারি নিয়ম অনুযায়ী তাদের প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হবে।”এদিকে স্থানীয়রা অসহায় পরিবারটির বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করে দ্রুত সরকারি সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD