1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিবন্ধন ফিরে পেল ইলিয়াস হোসাইনের ‘বাংলা এডিশন’ তারাকান্দায় মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতন: শিক্ষক গ্রেপ্তার জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী (১সেপ্টেম্বর ২০২৬) উপলক্ষে দিনাজপুর জেলা জাসাসএর প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহীর নবযোগদানকৃত পুলিশ সুপারের নিকট বিদায়ী পুলিশ সুপারের দায়িত্ব হস্তান্তর’’ মুম্বইয়ে গণেশ চতুর্থীর শোভাযাত্রায় মূর্তি কাঠামোর চাপা পড়ে মৃত্যু ২ জনের কর্মমুখী দক্ষতা অর্জনে সীমান্তের ৩০ যুবককে প্রশিক্ষণ দিচ্ছে ১৮ বিজিবি অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে সহায়তা দিল পঞ্চগড় জেলা জামায়াত কয়লা উত্তোলন ফের আলোচনায়, উন্মুক্ত খনি আসলে কী! সিলেট গ্যাস ফিল্ডস অফিসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ২০২৬ ভোট গ্রহন সম্পন্ন! জামালপুরে বহুতল ভবনের তালাবদ্ধ ফ্ল্যাটে মিলল গৃহবধূর লাশ, বন্দি দুই শিশু উদ্ধার!

ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুল, রাজবাড়ীতে সেনা পাবলিক স্কুলের উদ্বোধন

  • প্রকাশিতঃ রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৪ বার পঠিত

 

নয়া কন্ঠ নিউজ ডেস্কঃ

ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর (এমসিএসএফ) এবং রাজবাড়ীর কালুখালীতে সেনা পাবলিক স্কুল ও কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) পৃথক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠান দুটির শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি প্রতিষ্ঠান দুটির উদ্বোধন করেন।

সেনাবাহিনী দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে দক্ষ, সুশিক্ষিত ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই নতুন প্রতিষ্ঠান দুটি প্রতিষ্ঠা করা হয়েছে।

ফরিদপুরে প্রতিষ্ঠিত মিলিটারি কলেজিয়েট স্কুলটি খুলনার মিলিটারি কলেজিয়েট স্কুলের আদলে পরিচালিত হবে। শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের দক্ষতা, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করাই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য।

অন্যদিকে, রাজবাড়ীর কালুখালী উপজেলার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য আধুনিক ও যুগোপযোগী শিক্ষার সুযোগ তৈরি করতে প্রতিষ্ঠা করা হয়েছে সেনা পাবলিক স্কুল ও কলেজ রাজবাড়ী।

সংশ্লিষ্টরা আশা করছেন, প্রতিষ্ঠান দুটি এ অঞ্চলের শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে মানসম্মত শিক্ষা নিশ্চিত করবে। পাশাপাশি স্থানীয়ভাবে শিক্ষার সামগ্রিক মান উন্নয়নেও প্রতিষ্ঠান দুটির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল, ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও যশোর এরিয়া কমান্ডারসহ সেনাসদর এবং সংশ্লিষ্ট এলাকার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরাও অনুষ্ঠানে অংশ নেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD