1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিবন্ধন ফিরে পেল ইলিয়াস হোসাইনের ‘বাংলা এডিশন’ তারাকান্দায় মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতন: শিক্ষক গ্রেপ্তার জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী (১সেপ্টেম্বর ২০২৬) উপলক্ষে দিনাজপুর জেলা জাসাসএর প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহীর নবযোগদানকৃত পুলিশ সুপারের নিকট বিদায়ী পুলিশ সুপারের দায়িত্ব হস্তান্তর’’ মুম্বইয়ে গণেশ চতুর্থীর শোভাযাত্রায় মূর্তি কাঠামোর চাপা পড়ে মৃত্যু ২ জনের কর্মমুখী দক্ষতা অর্জনে সীমান্তের ৩০ যুবককে প্রশিক্ষণ দিচ্ছে ১৮ বিজিবি অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে সহায়তা দিল পঞ্চগড় জেলা জামায়াত কয়লা উত্তোলন ফের আলোচনায়, উন্মুক্ত খনি আসলে কী! সিলেট গ্যাস ফিল্ডস অফিসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ২০২৬ ভোট গ্রহন সম্পন্ন! জামালপুরে বহুতল ভবনের তালাবদ্ধ ফ্ল্যাটে মিলল গৃহবধূর লাশ, বন্দি দুই শিশু উদ্ধার!

নলডাঙ্গায় মিনি কক্সবাজার খ্যাত হালতিবিলে বিএনপি নেতা বিটল মহুরির নেতৃত্বে উচ্চ শব্দে গানবাজনা-প্রশাসনের অভিযান

  • প্রকাশিতঃ রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৪ বার পঠিত

নলডাঙ্গায় মিনি কক্সবাজার খ্যাত হালতিবিলে বিএনপি নেতা বিটল মহুরির নেতৃত্বে উচ্চ শব্দে গানবাজনা-প্রশাসনের অভিযান

নলডাঙ্গা, নাটোর প্রতিনিধিঃ

নাটোরের নলডাঙ্গার হালতিবিলে উচ্চ শব্দে গানবাজনা ও শব্দদূষণের অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় হালতিবিল এলাকায় এ অভিযান পরিচালনা করেন, নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.শামীম হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়,নলডাঙ্গার মাধনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মাধনগর ইউ.পি চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান বিটল মহুরির নেতৃত্বে হালতিবিল এলাকায় উচ্চ শব্দে গানবাজনা চলছিল।
স্থানীয়রা বিষয়টি প্রশাসনের জানালে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে উচ্চ শব্দে গানবাজনা বন্ধের নির্দেশ দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। এ ঘটনায় কোনো জরিমানা করা হয়নি।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়,হালতিবিল এলাকায় উচ্চ শব্দে গানবাজনা ও শব্দদূষণের বিষয়টি নিয়মিত মনিটরিং করা হবে। জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন বলেন, “উচ্চ শব্দে গানবাজনার কারণে যাতে সাধারণ মানুষের ভোগান্তি না হয়, সে জন্য সতর্ক করা হয়েছে। বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD