1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিবন্ধন ফিরে পেল ইলিয়াস হোসাইনের ‘বাংলা এডিশন’ তারাকান্দায় মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতন: শিক্ষক গ্রেপ্তার জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী (১সেপ্টেম্বর ২০২৬) উপলক্ষে দিনাজপুর জেলা জাসাসএর প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহীর নবযোগদানকৃত পুলিশ সুপারের নিকট বিদায়ী পুলিশ সুপারের দায়িত্ব হস্তান্তর’’ মুম্বইয়ে গণেশ চতুর্থীর শোভাযাত্রায় মূর্তি কাঠামোর চাপা পড়ে মৃত্যু ২ জনের কর্মমুখী দক্ষতা অর্জনে সীমান্তের ৩০ যুবককে প্রশিক্ষণ দিচ্ছে ১৮ বিজিবি অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে সহায়তা দিল পঞ্চগড় জেলা জামায়াত কয়লা উত্তোলন ফের আলোচনায়, উন্মুক্ত খনি আসলে কী! সিলেট গ্যাস ফিল্ডস অফিসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ২০২৬ ভোট গ্রহন সম্পন্ন! জামালপুরে বহুতল ভবনের তালাবদ্ধ ফ্ল্যাটে মিলল গৃহবধূর লাশ, বন্দি দুই শিশু উদ্ধার!

চট্টগ্রামে নারীদের জন্য গোলাপি কালার বাসের যাত্রা শুরু 

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৫ বার পঠিত

চট্টগ্রামে নারীদের জন্য গোলাপি কালার বাসের যাত্রা শুরু

চট্টগ্রাম ব্যুরো প্রধান

চট্টগ্রামে নারীদের জন্য শুরু হলো গোলাপি কালার বাসে নিরাপদ যাত্রা। সরকারের একটি ভালো উদ্যোগ নারীদের জন্য এই বিশেষ বাস সার্ভিস। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে ঢাকার মত চট্টগ্রামেও চালু হলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন-বিআরটিসি’র বিশেষ মহিলা বাস সার্ভিস। গোলাপি রঙের এই বাসে চালক, সহকারী ও যাত্রী সবাই নারী।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে মহানগরীর কালুরঘাটে গোলাপি বাস উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এরশাদ উল্লাহ, বিভাগীয় কমিশনার ড. মো: জিয়া উদ্দিন ও জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা
আপাতত মহানগরীর কালুরঘাট থেকে কাপ্তাই রাস্তার মাথা হয়ে পতেঙ্গা রুটে চলাচল করবে বাসটি। বাসের চালক, হেলপার, যাত্রী সকলেই নারী হওয়ায় নারীদের যাতায়াতে আর ইভটিজিং, হয়রানি ও অনাকাঙ্ক্ষিত স্পর্শের মতো নানা সমস্যার মুখোমুখি হতে হবে না। শুধু নারীদের জন্য বাস চালু হওয়ায় এসব ভোগান্তি মুক্ত থাকবে।

নারী চালক, নারী কন্ডাক্টর ও নারী যাত্রী নিয়ে বাসটি পরিচালনা করতে পেরে গর্বিত বাসের দায়িত্বে থাকা চালক। যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে পারাটাই তার কাছে সবচেয়ে আনন্দের।
এই বাস সার্ভিসের মাধ্যমে নারীদের নিরাপদ যাতায়াতের পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগও তৈরি হলো

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD