1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিবন্ধন ফিরে পেল ইলিয়াস হোসাইনের ‘বাংলা এডিশন’ তারাকান্দায় মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতন: শিক্ষক গ্রেপ্তার জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী (১সেপ্টেম্বর ২০২৬) উপলক্ষে দিনাজপুর জেলা জাসাসএর প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহীর নবযোগদানকৃত পুলিশ সুপারের নিকট বিদায়ী পুলিশ সুপারের দায়িত্ব হস্তান্তর’’ মুম্বইয়ে গণেশ চতুর্থীর শোভাযাত্রায় মূর্তি কাঠামোর চাপা পড়ে মৃত্যু ২ জনের কর্মমুখী দক্ষতা অর্জনে সীমান্তের ৩০ যুবককে প্রশিক্ষণ দিচ্ছে ১৮ বিজিবি অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে সহায়তা দিল পঞ্চগড় জেলা জামায়াত কয়লা উত্তোলন ফের আলোচনায়, উন্মুক্ত খনি আসলে কী! সিলেট গ্যাস ফিল্ডস অফিসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ২০২৬ ভোট গ্রহন সম্পন্ন! জামালপুরে বহুতল ভবনের তালাবদ্ধ ফ্ল্যাটে মিলল গৃহবধূর লাশ, বন্দি দুই শিশু উদ্ধার!

মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে চরবামুন্দী জাগরণ ক্লাবের ফুটবল প্রতিযোগিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পঠিত

মধুখালীর প্রতিনিধিঃ

যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলার প্রত্যয়ে চরবামুন্দী জাগরণ ক্লাবের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেল ৩টায় চরবামুন্দী জাগরণ ক্লাব মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ খেলায় মুখোমুখি হয় মাগুরা জেলা একাদশ ও কুষ্টিয়া জেলা একাদশ।

খেলার শুরুতে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন মধুখালী জাসাসের সহ-সভাপতি, সাবেক উপজেলা বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং মেগচামী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শেখ সবুজ।

শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল টানটান উত্তেজনা ও দারুণ প্রতিদ্বন্দ্বিতা। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে পুরো ম্যাচ। শেষ পর্যন্ত মাগুরা জেলা একাদশকে ৪–২ গোলে পরাজিত করে বিজয়ী হয় কুষ্টিয়া জেলা একাদশ।

খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক, আয়োজক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

খেলাধুলার আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে শেখ সবুজ বলেন, “আমাদের এই সোনার ছেলেদের মাদক থেকে দূরে রাখতেই আমাদের এই ছোট্ট আয়োজন। এই সমাজ ও গ্রামকে ভালো রাখতে হলে আমাদের বেশি বেশি করে খেলাধুলার আয়োজন করতে হবে। তরুণদের মাঠমুখী করতে আমরা নিয়মিত এ ধরনের খেলাধুলার আয়োজন করছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাদের সঠিক পথে রাখতে পরিবার, সমাজ ও স্থানীয় নেতৃত্বকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি তরুণদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক, অপরাধ ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ড আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD