1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে প্রকৌশল শিক্ষায় বিশেষ অবদানে বাংলাদেশি বংশোদ্ভূত অধ্যাপক আহসান মিয়ান নড়াইলের লোহাগড়ায় বাবাকে হত্যাকারী ছেলে গ্রেফতার বিশ্ব ওরস শরীফে অংশ নেওয়ার আহ্বানে পঞ্চগড়ে জাকের পার্টির দাওয়াতি র‍্যালি বরগুনায় গাঁজা সেবন করে জনসাধারণকে বিরক্ত করার দায়ে ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড নাগেশ্বরীতে ‘নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চের’ পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরতে সামাজিক মাধ্যমে সক্রিয় হওয়ার আহ্বান :প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের টানা ১০০ ঘন্টা শূণ্য রেখায় নারী বাউফলে হাত-পা উদ্ধারের তিন দিন পর মিলল মাথাসহ খণ্ডিত মরদেহ, নারীসহ গ্রেপ্তার ২ হাইমচরের ক্রীড়াঙ্গন এগিয়ে নিতে সহযোগিতা অব্যাহত থাকবে: এমপি মানিক হাইমচরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

রাসিকে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপ

  • প্রকাশিতঃ সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ২২ বার পঠিত

রাসিকে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপ

মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো

রাজশাহী সিটি কর্পোরেশনে (রাসিক) প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১৮ শিক্ষার্থী। রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে এ সুযোগ সৃষ্টি হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকালে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে ইন্টার্নশিপ উপলক্ষে ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. রবিউল ইসলাম সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাসিকের সচিব সোহেল রানা।
প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ সম্পদ। একাডেমিক জ্ঞানের পাশাপাশি বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে ধারণা অর্জন তাদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যেই রুয়েট শিক্ষার্থীদের রাসিকে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হয়েছে।
তিনি বলেন, ইন্টার্নশিপের মাধ্যমে শিক্ষার্থীরা সিটি কর্পোরেশনের প্রকৌশল কার্যক্রম, নগর উন্নয়ন, অবকাঠামো ব্যবস্থাপনা ও কর্মপরিবেশ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। ভবিষ্যতে মেধা, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে তাদের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।
রাসিক প্রশাসক আরও বলেন, রাজশাহীকে আধুনিক, সুন্দর ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। রাজশাহীকে আরও সবুজ, ফুলের নগরী, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন।
রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. রবিউল ইসলাম সরকার বলেন, রুয়েট ও রাজশাহী সিটি কর্পোরেশনের জন্য দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের উদ্যোগেই রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টি হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ইন্টার্নশিপে অংশ নেওয়া শিক্ষার্থী আরাফ মাসুদ বলেন, রাসিকে ইন্টার্নশিপের মাধ্যমে তারা বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে জানতে পারবেন। এখান থেকে অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যৎ কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শিক্ষার্থী জান্নাতুন ফেরদৌস বলেন, রুয়েটের সিনিয়ররা আগে রাসিকে ইন্টার্নশিপের সুযোগ পাননি। আমরাই প্রথমবার এ সুযোগ পেয়েছি। এ সুযোগ পাওয়ায় তারা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ।
উল্লেখ্য, ইন্টার্নশিপে অংশ নেওয়া ১৮ শিক্ষার্থী রাসিকের প্রকৌশল বিভাগসহ বিভিন্ন শাখার কার্যক্রম, নগর অবকাঠামো উন্নয়ন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা, নগর পরিকল্পনা এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে অর্জিত তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব নগর উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করার সুযোগ পাবেন তারা। এর ফলে শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা ও বাস্তব কাজের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD