1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নতুন আমির শরিফুল ইসলাম, সেক্রেটারি খালেদুর রহমান “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন। কুষ্টিয়া জেলা কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকে আগুন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে আলগী বাজারবাসী চাঁদপুর শহরে ফ্ল্যাট বাসায় বৃদ্ধার হাত বাঁধা মরদেহ উদ্ধার মহেশপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রাজশাহীর পুঠিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন, নাশকতা প্রতিরোধের ঘোষণা বগুড়ার গাবতলীতে বাঁশের বেড়া দিয়ে রাস্তা অবরোধ, দুর্ভোগে ৯-১০টি পরিবার মহাসড়কে কুবি’র বাসে অগ্নিসংযোগের চেষ্টা, চালকের বিচক্ষণতায় রক্ষা পেলেন ৭০ শিক্ষার্থী

চাঁদপুরে ভরা মৌসুমেও কমেনি ইলিশের দাম

  • প্রকাশিতঃ সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৪৩ বার পঠিত

চাঁদপুরে ভরা মৌসুমেও কমেনি ইলিশের দাম

সজীব খান, চাঁদপুর

চাঁদপুরে মাছঘাট ও ইলিশের আড়তগুলোতে গত কয়েকদিন ধরে কিছুটা বেড়েছে ইলিশের সরবরাহ। সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমলেও এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে রয়েছে রুপালি ইলিশ। ব্যবসায়ীরা বলছেন, সামনে ইলিশের সরবরাহ আরও বাড়তে পারে। এতে বাজারে দামও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে আজকের বাজার ঘুরে দেখা গেছে, এক কেজি ওজনের চাঁদপুরের স্থানীয় নদীর ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকা দরে। একই ওজনের সাগরের ইলিশ বিক্রি হচ্ছে তুলনামূলক কম দামে- প্রতি কেজি ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৬০০ টাকা।

অর্থাৎ একই ওজনের ইলিশ হলেও স্থানীয় নদীর ইলিশ ও সাগরের ইলিশের দামের মধ্যে কেজিপ্রতি প্রায় ৬০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত পার্থক্য রয়েছে।

রবিবার সরজমিনে চাঁদপুর বড়স্টেশন মাহঘাটে ঘুরে দেখা গেছে, এক কেজি ওজনের চাঁদপুরের স্থানীয় নদীর ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকা দরে। একই ওজনের সাগরের ইলিশ বিক্রি হচ্ছে তুলনামূলক কম দামে প্রতি কেজি ২ হাজার ২০০

থেকে ২ হাজার ৬০০ টাকা। এ ছাড়া ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের চাঁদপুরের স্থানীয়া নদীর ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৪০০ টাকা দরে। এবং ৫শ গ্রামের চাঁদপুরের স্থানীয় নদীর ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ১৫শ থেকে ১৭শ টাকায়।

চাঁদপুর বড়স্টেশন মাছঘাটের মাছ বিক্রেতা ফারুক জানান, আগে প্রতিদিন ঘাটে গড়ে ৪০ থেকে ৫০ টন মাছ আসত। বর্তমানে প্রতিদিন প্রায় ১০০ থেকে ১৫০ টন মাছ আসছে। এতে মাছের সরবরাহ আগের তুলনায় অনেকটাই বেড়েছে।

তিনি বলেন, গত কয়েকদিন ধরে ইলিশের আমদানি বাড়ছে। সামনে নদী ও সাগর থেকে আরও বেশি ইলিশ আসতে পারে। সরবরাহ বাড়লে দামও কিছুটা কমে আসবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
ইলিশের দাম নির্ধারণে মাছের আকার, ওজন, মান ও উৎস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চাঁদপুত্রের নদীর ইলিশের চাহিদা বেশি থাকায় এর লামও তুলনামূলক বেশি। অন্যদিকে সাগরের ইলিশ কিছুটা কম দামে বিক্রি হচ্ছে। এদিকে ঘাটে ইলিশের সরবরাহ বাড়লেও খুচরা বাজারে এর পুরো প্রভান এখনো পড়েনি। সাধারণ ক্রেতাদের অভিযোগ, ইলিশের দাম কিছুটা কমলের এক কেজি ওজনের একটি ইলিশ কিনতে এখনো ২ হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত খাঁচ হচ্ছে। ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের অনেকের কাছেই ইলিশ এখনো নাগালের বাইরে। চলপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, এখন ইলিশের মৌসুম ধীরে ধীরে শুরু হচ্ছে। সামনে যত বেশি বৃষ্টিপাত হবে, বিশেষ করে মুষলধারে বৃষ্টি হলে ইলিশের উৎপাদন ও বিচরণ আরও বাড়বে। ফলে নদী ও সাগর থেকে ইলিশের সরবরাহও বাড়বে বলে আশা করছি। তিনি আরও বলেন, ইলিশের মৌসুম পুরোপুরি জমে উঠলে বাজারে সরবরাহ বাড়ার সম্ভাবনা রয়েছে। কখন ইলিশের দামও বর্তমানের তুলনায় কিছুটা সহনীয় হতে এপারে বলে আশা করা যায়। জেলেরা জানান, নদীতে ইলিশের বিচরণ বাড়ায় গত কয়েকদিনে জালে মায়ের পরিমাণও বেড়েছে। তবে এ আবহাওয়া, নদীর পানির প্রবাহ ও মাছের বিচরদের ওপর ইলিশ আহরণের পরিমাশ অনেকটাই নির্ভরশীল। ব্যবসায়ীদের প্রত্যাশা, । আগামী দিনগুলোতে চাঁদপুরের মাছঘাটে ইলিশের আমদানি আরও ও বাড়বে। সরবরাহ বাড়লে বাজারে ইলিশের সংকট কমার পাশাপাশি নামও সাধারণ ক্রেতাদের কিছুটা নাগালের মধ্যে চলে আসবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD