1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নতুন আমির শরিফুল ইসলাম, সেক্রেটারি খালেদুর রহমান “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন। কুষ্টিয়া জেলা কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকে আগুন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে আলগী বাজারবাসী চাঁদপুর শহরে ফ্ল্যাট বাসায় বৃদ্ধার হাত বাঁধা মরদেহ উদ্ধার মহেশপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রাজশাহীর পুঠিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন, নাশকতা প্রতিরোধের ঘোষণা বগুড়ার গাবতলীতে বাঁশের বেড়া দিয়ে রাস্তা অবরোধ, দুর্ভোগে ৯-১০টি পরিবার

সমাজে নারী ও পুরুষ সমানতালে এগিয়ে নিতে হবে :  ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

  • প্রকাশিতঃ রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১৭ বার পঠিত

সমাজে নারী ও পুরুষ সমানতালে এগিয়ে নিতে হবে :  ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

লালমনিরহাট প্রতিনিধি

 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, সমাজে নারী ও পুরুষ সমানতালে এগিয়ে না গেলে ভারসাম্য থাকবে না।

তাই নারী শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে।

রোববার (১৬ আগস্ট) লালমনিরহাটের মজিদা খাতুন সরকারি মহিলা কলেজে নবনির্মিত ছয়তলা একাডেমিক ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষার প্রসারে উচ্চমাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন।

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান স্নাতক পর্যন্ত নারী শিক্ষা ফ্রি করেছেন এবং উপবৃত্তির ব্যবস্থা করেছেন।

শিক্ষা খাতে বর্তমান সরকার সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার রায় এর সভাপতিত্বে কলেজের উপাধ্যক্ষ ও ভবন উদ্বোধন কমিটির আহ্বায়ক মো. শরিফুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. গোলাম মোস্তফা ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আঃ করিম সাদেকী রাজু অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

প্রায় ৭ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত ছয়তলা একাডেমিক ভবনটি ‘সরকারি কলেজসমূহের বিজ্ঞান শিক্ষা সুযোগ সম্প্রসারণ উন্নয়ন’ প্রকল্পের আওতায় নির্মাণ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, লালমনিরহাট প্রকল্পটি বাস্তবায়ন করেছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD