1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে সাংস্কৃতিক কেন্দ্র গড়ার পরিকল্পনা, জানালেন: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়ায় অভিযান, দোকান থেকে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক নাতিকে বাঁচিয়ে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ দিলেন দাদা, শিবচরে শোকের ছায়া লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পাটোয়ারী গ্রেফতার। ডেঙ্গু প্রতিরোধে পটিয়া পৌরসভায় লিফলেট বিতরণ করলেন নুরুল আলম সওদাগর। বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সদস্যসহ ৬ জন আটক রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু রোগী, ২৩ জনের মৃত্যু কচাকাটায় জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ফুটবল একাডেমীর দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

মন্দির নির্মাণে জমি চেয়ে আরডিএতে আবেদন

  • প্রকাশিতঃ রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৪৬ বার পঠিত

মন্দির নির্মাণে জমি চেয়ে আরডিএতে আবেদন

মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো

রাজশাহীর পদ্মা, পারিজাত, মহানন্দা ও চন্দ্রিমা আবাসিক এলাকা এবং সংলগ্ন অঞ্চলে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের জন্য স্থায়ী উপাসনালয় (মন্দির) নির্মাণে জমি বরাদ্দ চেয়ে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের কাছে আবেদন করেছে আবাসিক পূজা উদযাপন পরিষদ, ভদ্রা।
রোববার (১৬ আগস্ট) সংগঠনটির নেতৃবৃন্দ আরডিএ চেয়ারম্যানের কাছে আবেদনপত্রটি জমা দেন। আবেদনে ওই এলাকার সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনা, পূজা-পার্বণ ও সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রমের জন্য একটি স্থায়ী উপাসনালয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
আবেদনপত্রে উল্লেখ করা হয়, পদ্মা, পারিজাত, মহানন্দা ও চন্দ্রিমা আবাসিক এলাকা এবং এর আশপাশে বর্তমানে দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার বসবাস করছে। এসব এলাকায় দীর্ঘদিন ধরে কোনো স্থায়ী মন্দির বা উপাসনালয় না থাকায় ধর্মীয় অনুষ্ঠান ও বিভিন্ন পূজা-পার্বণ আয়োজন করতে বাসিন্দাদের নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।
সংগঠনটির নেতারা জানান, আবাসিক এলাকাগুলোতে সনাতন ধর্মাবলম্বী পরিবারের সংখ্যা ক্রমেই বাড়ছে। ফলে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের জন্য একটি নির্দিষ্ট ও স্থায়ী স্থান এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। একটি মন্দির প্রতিষ্ঠিত হলে শুধু ধর্মীয় উপাসনার সুযোগই সৃষ্টি হবে না, বরং এলাকার মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সামাজিক সম্প্রীতি ও সাংস্কৃতিক কর্মকাণ্ডও আরও জোরদার হবে।
আবেদনপত্রে আরও বলা হয়, স্থায়ী উপাসনালয়ের জন্য এর আগেও ২০১৯ সালে আরডিএ চেয়ারম্যান বরাবর আবেদন করা হয়েছিল। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি বিবেচনাধীন রয়েছে এবং সুযোগ সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে বিষয়টি বিবেচনা করা হবে বলে জানানো হয়েছিল। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো স্থায়ীভাবে জমি বরাদ্দের বিষয়টি বাস্তবায়িত হয়নি।
এবারের আবেদনে পদ্মা আবাসিক এলাকার ১ নম্বর রোডের দক্ষিণ-পশ্চিম কর্নারে, রেলওয়ে স্থাপনা সংলগ্ন একটি প্লটকে উপাসনালয় নির্মাণের জন্য উপযুক্ত স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি পদ্মা আবাসিক পোস্ট অফিসের পেছনে থাকা একটি শাখা জায়গার কথাও আবেদনপত্রে তুলে ধরা হয়েছে।
আবাসিক পূজা উদযাপন পরিষদের নেতারা বলেন, উল্লিখিত দুটি জায়গার যেকোনো একটি স্থায়ী মন্দির নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হলে দীর্ঘদিনের একটি প্রয়োজন পূরণ হবে। এতে ওই এলাকার সনাতন ধর্মাবলম্বীরা নিয়মিত ধর্মীয় উপাসনা ও পূজা-পার্বণ পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সুযোগ পাবেন।
তারা আরও বলেন, একটি ধর্মীয় উপাসনালয় কোনো সম্প্রদায়ের শুধু ধর্মীয় প্রয়োজন পূরণ করে না; এটি সামাজিক বন্ধন ও সম্প্রীতি বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সহাবস্থানের মধ্য দিয়ে রাজশাহীর অসাম্প্রদায়িক ও সম্প্রীতির পরিবেশ আরও সুদৃঢ় করা সম্ভব।
আবাসিক পূজা উদযাপন পরিষদ, ভদ্রার সভাপতি কল্পনা সাহা ও সাধারণ সম্পাদক সুদীপ কুমার পোদ্দার আরডিএ চেয়ারম্যানের প্রতি বিষয়টি মানবিক ও সহানুভূতির সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
তারা আশা প্রকাশ করেন, দীর্ঘদিনের এই দাবি বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতি ও প্রয়োজনের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন এবং মন্দির নির্মাণের জন্য উপযুক্ত একটি জায়গা বরাদ্দের উদ্যোগ নেবেন। এতে পদ্মা, পারিজাত, মহানন্দা ও চন্দ্রিমা আবাসিক এলাকার সনাতন ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD