1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নতুন আমির শরিফুল ইসলাম, সেক্রেটারি খালেদুর রহমান “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন। কুষ্টিয়া জেলা কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকে আগুন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে আলগী বাজারবাসী চাঁদপুর শহরে ফ্ল্যাট বাসায় বৃদ্ধার হাত বাঁধা মরদেহ উদ্ধার মহেশপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রাজশাহীর পুঠিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন, নাশকতা প্রতিরোধের ঘোষণা বগুড়ার গাবতলীতে বাঁশের বেড়া দিয়ে রাস্তা অবরোধ, দুর্ভোগে ৯-১০টি পরিবার

বেলুয়া নদীতে জমজমাট ভেলা বাইচ অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পঠিত

বেলুয়া নদীতে জমজমাট ভেলা বাইচ অনুষ্ঠিত

মো. ফরিদ আহমেদ, নেছারাবাদ প্রতিনিধি :

বরিশালের বানারীপাড়া, পিরোজপুরের নেছারাবাদ ও নাজিরপুর উপজেলার মিলনস্থল বেলুয়া নদীর বৈঠাকাটা ভাসমান বাজারে অনুষ্ঠিত হয়েছে জমজমাট ভেলা বাইচ। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে নদীর বুকে আয়োজিত ব্যতিক্রমী এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই তীর ও আশপাশের এলাকায় ভিড় করেন বিপুলসংখ্যক দর্শনার্থী।

শুক্রবার বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া ভেলা বাইচকে ঘিরে সকাল থেকেই বৈঠাকাটা এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। ছোট ছোট ভেলায় প্রতিযোগীরা বৈঠা হাতে নদীর পানিতে নেমে পড়েন। প্রতিযোগিতায় অংশ নেওয়া ভেলাগুলোও সাজানো হয় নানা রঙ ও বাহারি উপকরণে।

বাইচকে কেন্দ্র করে নদীর দুই তীর, বিভিন্ন নৌযান ও আশপাশের এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। নানা বয়সী মানুষ নৌকায় ও নদীর তীরে অবস্থান নিয়ে প্রতিযোগীদের উৎসাহ দেন। ঢাক-ঢোলের শব্দ, দর্শকদের উল্লাস এবং প্রতিযোগীদের বৈঠার ছন্দে পুরো নদীজুড়ে সৃষ্টি হয় প্রাণচাঞ্চল্য।

দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরাও ঐতিহ্যবাহী এ ভেলা বাইচ উপভোগ করেন। অনেকে মোবাইল ফোনে প্রতিযোগিতার বিভিন্ন মুহূর্ত ধারণ করেন। নদীর বুকে একের পর এক ভেলার দৌড় আর দর্শকদের উচ্ছ্বাসে উৎসবের রূপ নেয় বৈঠাকাটা ভাসমান বাজার এলাকা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে দেশীয় নৌক্রীড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

ভেলা বাইচের আয়োজনে ছিলেন শাহারিয়া পারভেজ, সজিব আহমেদ, নাইমুল ইসলাম মিঠু, রিয়াজ (রেকি), মেহেদী হাসান ও মো. আরিফ।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে প্রথম পুরস্কার LED টিভি, দ্বিতীয় পুরস্কার সাউন্ড বক্স এবং তৃতীয় পুরস্কার বাটন ফোন নির্ধারণ করা হয়।

ঐতিহ্যবাহী এ ভেলা বাইচকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আয়োজক ও স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের আয়োজনের মাধ্যমে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী নৌক্রীড়াগুলো সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD