1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিবন্ধন ফিরে পেল ইলিয়াস হোসাইনের ‘বাংলা এডিশন’ তারাকান্দায় মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতন: শিক্ষক গ্রেপ্তার জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী (১সেপ্টেম্বর ২০২৬) উপলক্ষে দিনাজপুর জেলা জাসাসএর প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহীর নবযোগদানকৃত পুলিশ সুপারের নিকট বিদায়ী পুলিশ সুপারের দায়িত্ব হস্তান্তর’’ মুম্বইয়ে গণেশ চতুর্থীর শোভাযাত্রায় মূর্তি কাঠামোর চাপা পড়ে মৃত্যু ২ জনের কর্মমুখী দক্ষতা অর্জনে সীমান্তের ৩০ যুবককে প্রশিক্ষণ দিচ্ছে ১৮ বিজিবি অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে সহায়তা দিল পঞ্চগড় জেলা জামায়াত কয়লা উত্তোলন ফের আলোচনায়, উন্মুক্ত খনি আসলে কী! সিলেট গ্যাস ফিল্ডস অফিসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ২০২৬ ভোট গ্রহন সম্পন্ন! জামালপুরে বহুতল ভবনের তালাবদ্ধ ফ্ল্যাটে মিলল গৃহবধূর লাশ, বন্দি দুই শিশু উদ্ধার!

নাটোরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ ও ওসিসহ জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৩২ বার পঠিত

নাটোরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ ও ওসিসহ জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

​মোঃ মেহেদী হাসান, নাটোর জেলা প্রতিনিধি:

নাটোরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবির পাশাপাশি লালপুর ও বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের আল্টিমেটাম দেওয়া হয়েছে। অন্যথায় আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক নেতারা। একই সঙ্গে লালপুর ও বাগাতিপাড়া উপজেলা ছাত্রদলের সব ধরনের সংবাদ বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে। ​বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত ঘণ্টাব্যাপী এক মানববন্ধনে এসব দাবি জানানো হয়। জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা এই কর্মসূচিতে অংশ নেন। ​মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব ও কর্তব্য। তবে বুধবারের অনভিপ্রেত ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা এবং তাদের উপস্থিতিতেই ইউএনওকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এই পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে বড় ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে। বক্তারা অবিলম্বে হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং লালপুর ও বাগাতিপাড়া থানার ওসিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের জোর দাবি জানান।
​ঘটনার প্রেক্ষাপট:
এর আগে গত বুধবার (১২ আগস্ট) ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে লালপুর ও বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা। একপর্যায়ে তাঁরা ইউএনওকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। ওই সময় পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদ সংগ্রহ করতে গেলে কয়েকজন সাংবাদিক ন্যক্কারজনক হামলার শিকার হন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD