1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নতুন আমির শরিফুল ইসলাম, সেক্রেটারি খালেদুর রহমান “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন। কুষ্টিয়া জেলা কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকে আগুন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে আলগী বাজারবাসী চাঁদপুর শহরে ফ্ল্যাট বাসায় বৃদ্ধার হাত বাঁধা মরদেহ উদ্ধার মহেশপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রাজশাহীর পুঠিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন, নাশকতা প্রতিরোধের ঘোষণা বগুড়ার গাবতলীতে বাঁশের বেড়া দিয়ে রাস্তা অবরোধ, দুর্ভোগে ৯-১০টি পরিবার

বগুড়ায় নদীতে গোসলে নেমে কলেজছাত্র নিখোঁজ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৩২ বার পঠিত

 

মোঃ আব্দুল আলীম, জেলা প্রতিনিধি, বগুড়াঃ

বগুড়ায় করতোয়া নদীতে গোসল করতে নেমে মুহিব হাসান শ্রাবণ(১৯) নামের এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। সোমবার (১০ আগস্ট) দুপুরে সদর উপজেলার ইছাইদহ এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ মুহিব হাসান শ্রাবণ ইছাইদহ এলাকার মামুন প্রামাণিকের ছেলে। তিনি জয়নুল আবেদীন কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

জানা যায়, দুপুরে ফুটবল খেলা শেষে ১০ থেকে ১৫ জন বন্ধু মিলে করতোয়া নদীতে গোসল করতে নামে শ্রাবণ। একপর্যায়ে সবার অগোচরে পানিতে তলিয়ে যান মুহিব হাসান শ্রাবণ। তার সঙ্গে থাকা বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়রা নদীতে নেমে দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজি করেও মুহিবের কোনো সন্ধান পাননি।

খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে নিখোঁজ কলেজছাত্রকে উদ্ধারে রাজশাহী থেকে বিশেষ ডুবুরি দলের সহায়তা চাওয়া হয়। বিকাল ৫টার দিকে রাজশাহীর বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে।

বগুড়ার ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজু হোসেন পাইকার জানান, ফুটবল খেলা শেষে কয়েকজন বন্ধু মিলে করতোয়া নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে মুহিব পানিতে তলিয়ে নিখোঁজ হন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও রাজশাহী থেকে আসা বিশেষ ডুবুরি দল তল্লাশি চালাচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD