1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহী বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৩.৬৭% মাদক শনাক্তকরণ ও মামলা তদন্তে প্রশিক্ষণ সিটি কর্পোরেশনের মাঠ উন্নয়নে ক্রীড়া মন্ত্রণালয়ের সভা পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবি জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুফাচ্ছিরুল ইসলাম মুফতির সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার। সিলেটের শ্রীপুর পাথর কোয়ারীতে আলুবাগান নামক স্থানে অবৈধ বালু উত্তোলনের উপজেলা প্রশাসনের অভিযান। বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়ম, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রেলকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন জিপিএ-৫ ও পাসের হার দুটিই কমেছে চট্টগ্রাম বোর্ডে রাজবাড়ী কোলার হাটে উদ্বোধন হলো প্রাইম ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং সেবা

মাদক শনাক্তকরণ ও মামলা তদন্তে প্রশিক্ষণ

  • প্রকাশিতঃ সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ২ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

মাদকদ্রব্য শনাক্তকরণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং দায়েরকৃত মামলার সুষ্ঠু তদন্ত বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে রাজশাহীতে।

সোমবার (১০ আগস্ট) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক লোকমান হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে মাদকদ্রব্য শনাক্তকরণের বিভিন্ন কৌশল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, মাদক মামলার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া এবং দায়েরকৃত মামলার সুষ্ঠু ও কার্যকর তদন্তের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। মাদকবিরোধী অভিযান পরিচালনার ক্ষেত্রে আইনানুগ পদ্ধতি অনুসরণ এবং তদন্ত কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এর বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে শুধু অভিযান পরিচালনা করলেই হবে না; মাদকের উৎস, সরবরাহ ও বিস্তারের পথ চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে সমাজের মূলধারায় ফিরিয়ে আনার উদ্যোগও জোরদার করতে হবে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাদকদ্রব্য শনাক্তকরণে আধুনিক ও কার্যকর পদ্ধতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন যথাযথভাবে প্রয়োগ এবং মামলার তদন্তে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় বক্তারা মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি, মাদকবিরোধী কার্যক্রমে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD