1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহী বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৩.৬৭% মাদক শনাক্তকরণ ও মামলা তদন্তে প্রশিক্ষণ সিটি কর্পোরেশনের মাঠ উন্নয়নে ক্রীড়া মন্ত্রণালয়ের সভা পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবি জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুফাচ্ছিরুল ইসলাম মুফতির সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার। সিলেটের শ্রীপুর পাথর কোয়ারীতে আলুবাগান নামক স্থানে অবৈধ বালু উত্তোলনের উপজেলা প্রশাসনের অভিযান। বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়ম, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রেলকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন জিপিএ-৫ ও পাসের হার দুটিই কমেছে চট্টগ্রাম বোর্ডে রাজবাড়ী কোলার হাটে উদ্বোধন হলো প্রাইম ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং সেবা

সিটি কর্পোরেশনের মাঠ উন্নয়নে ক্রীড়া মন্ত্রণালয়ের সভা

  • প্রকাশিতঃ সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১০ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ

দেশের সব সিটি কর্পোরেশন এলাকায় খেলার মাঠের সুষ্ঠু ব্যবস্থাপনা, উন্নয়ন ও সংরক্ষণ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) বেলা ১১টায় বাংলাদেশ সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

সভায় দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন এলাকায় বিদ্যমান খেলার মাঠগুলোর উন্নয়ন ও সংস্কার, অবৈধ দখলদারদের কবল থেকে মাঠ উদ্ধার এবং মাঠগুলোর যথাযথ ব্যবহার ও রক্ষণাবেক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ বাড়াতে নতুন খেলার মাঠ তৈরির পরিকল্পনা নিয়েও মতবিনিময় হয়।

সভায় প্রতি দুই থেকে তিনটি ওয়ার্ডের সমন্বয়ে একটি করে ফুটসাল মাঠ নির্মাণের জন্য উপযুক্ত জায়গা নির্ধারণের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনগুলোকে মাঠের জন্য সম্ভাব্য স্থান চিহ্নিত করে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

এ ছাড়া সিটি কর্পোরেশন এলাকায় যেসব খেলার মাঠ অবৈধভাবে দখল হয়ে আছে, সেগুলো চিহ্নিত করে দখলমুক্ত করার উদ্যোগ গ্রহণ, মাঠের সীমানা নির্ধারণ, সংস্কার এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে মাঠগুলোকে খেলাধুলার উপযোগী করে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা বলেন, সুস্থ ও মাদকমুক্ত প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। এজন্য নগর এলাকায় পর্যাপ্ত খেলার মাঠ নিশ্চিত করার পাশাপাশি বিদ্যমান মাঠগুলো সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় আনা জরুরি। শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ বাড়াতে সিটি কর্পোরেশনগুলোর সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনসহ দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রশাসক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD