
পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে আমরা রাজশাহী নগরীকে এগিয়ে নিয়ে যাব ঃ রাসিক প্রশাসক
রাজশাহী ব্যুরো
রাজশাহী মহানগরীর চতুর্বেদী সার্বজনীন মন্দিরের নিজস্ব জমি ক্রয় উপলক্ষে কীর্তন ও আনন্দ মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৮ টায় নগরীর ১৮ নং ওয়ার্ডের পবাপাড়া এলাকায় চতুর্বেদী সার্বজনীন মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে প্রধান অতিথি রাসিক প্রশাসক ও বিশেষ অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে নগরবাসীর সেবা করার দায়িত্ব দিয়েছেন। আপনারা সকলে আমার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন, আমি যেন সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের জন্য কাজ করে যেতে পারি।
তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি, ধর্ম যার যার, দেশ আমাদের সবার। প্রত্যেক মানুষ তার নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করবে, এটাই আমাদের প্রত্যাশা। আমরা সবাই একটি পরিবারের মতো। আমরা পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব। আমি শুধু কথা নয়, কাজে বিশ্বাসী হতে চাই। রাজশাহী মহানগরীকে সুন্দর, পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার, পরিবেশ রক্ষায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ, অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। আমি চাই, রাজশাহী হবে আরও পরিচ্ছন্ন, সবুজ, জলাবদ্ধতামুক্ত ও শান্তির নগরী। এই কাজে আপনাদের সহযোগিতা কামনা করছি।
চতুর্বেদী সার্বজনীন মন্দির কমিটির সভাপতি রুহিনী মোহন মণ্ডণ্ডের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক প্রফেসর ডা. সুজিত কুমার ভদ্র।
অনুষ্ঠানে চতুর্বেদী সার্বজনীন মন্দির কমিটির সহ-সভাপতি প্রদীপ কুমার সরকার ও সুমন্ত কুমার সরকার, সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ সরকার (অপু), দপ্তর সম্পাদক মিশু কুমার কর্মকার, প্রচার সম্পাদক অমরিত ঘোষ, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব রায়সহ মন্দির কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন শাহ মখদুম থানা বিএনপির আহ্বায়ক সুমন সরদার, সদস্য সচিব নাসিম খান, চন্দ্রিমা থানা বিএনপির আহ্বায়ক ফাইজুল হক ফাহী, সদস্য সচিব মনিরুল ইসলাম জনি এবং রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব, ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, আক্তারুল হাসান অপুসহ মহানগর থানা ও ওয়ার্ড বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।