1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে আমরা রাজশাহী নগরীকে এগিয়ে নিয়ে যাব ঃ রাসিক প্রশাসক **সিলেটে সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যুতে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর গভীর শোক* রাজবাড়ীতে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন; সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী, কুমারেশ বিশ্বাস রাজশাহীতে আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মেলন গোয়ালন্দে ছুরিকাঘাতে যুবলীগ নেতার মৃত্যু রুয়েটে শিক্ষকদের একাডেমিক উৎকর্ষে প্রশিক্ষণ রুয়েটের নবীনরা পেলেন লাইব্রেরি কার্ড পায়ে হেঁটে মক্কার পথে নাটোরের দুলাল মিয়া রাজশাহী সীমান্তে ৫২ বোতল ভারতীয় মদ জব্দ চট্টগ্রাম পাহাড়তলী অনুষ্ঠিত হয়েছে পবিত্র ৭ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী

রুয়েটে শিক্ষকদের একাডেমিক উৎকর্ষে প্রশিক্ষণ

  • প্রকাশিতঃ শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১১ বার পঠিত

রুয়েটে শিক্ষকদের একাডেমিক উৎকর্ষে প্রশিক্ষণ

মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শিক্ষকদের একাডেমিক উৎকর্ষ সাধনের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে রুয়েট অডিটোরিয়ামে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
Empowering Faculty for Academic Excellence: Motivation, Positive Mindset, Leadership, and Human Relations শীর্ষক এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের তিন শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।
আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন মেকানিকাল অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ নুরুল ইসলাম, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ মাহমুদ সাজ্জাদ ও অধ্যাপক ড. জি কে এম হাসানুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) মেম্বার ডিরেক্টিং স্টাফ ড. মোঃ জহুরুল ইসলাম। তিনি শিক্ষকদের পেশাগত দক্ষতা ও একাডেমিক কার্যক্রমে উৎকর্ষ সাধনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রশিক্ষণে শিক্ষকদের প্রেষণা, ইতিবাচক মানসিকতা, নেতৃত্বের গুণাবলি এবং মানবিক সম্পর্ক উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি একাডেমিক পরিবেশে ইতিবাচক নেতৃত্ব প্রতিষ্ঠা, সহকর্মীদের সঙ্গে কার্যকর যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা এবং পেশাগত উন্নয়নের মাধ্যমে শিক্ষার মান আরও উন্নত করার বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।
কর্মশালায় বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও গবেষণার উৎকর্ষ অনেকাংশেই শিক্ষকদের পেশাগত দক্ষতা, ইতিবাচক মানসিকতা ও নেতৃত্বের সক্ষমতার ওপর নির্ভরশীল। এ ধরনের প্রশিক্ষণ শিক্ষকরা নিজেদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর ও ইতিবাচক একাডেমিক পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD