1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামি গ্রেপ্তার প্রশ্নপত্র পৌঁছে দিতে গিয়ে ট্যাগ অফিসারের দুই পা হারালেন

পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৮ বার পঠিত

পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগরীর পাঠানপাড়া লালন শাহ মুক্তমঞ্চসংলগ্ন পদ্মা নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই ব্যক্তির একজনের মরদেহ দুই দিন পর কুষ্টিয়ার পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়েছে। অপর নিখোঁজ ব্যক্তির সন্ধানে এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল আনুমানিক ৮টার দিকে কুষ্টিয়া জেলার বাংলাবাজার এলাকায় পাকশী সেতুসংলগ্ন পদ্মা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেন। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরিচয় শনাক্তের পর জানা যায়, তিনি রাজশাহী মহানগরীর কাটাখালী থানার শ্যামপুর বালুরঘাট এলাকার বাসিন্দা আফছার আলী (কাউছার) (৬০)।

উল্লেখ্য, গত সোমবার (২৮ জুলাই) দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার পাঠানপাড়া লালন শাহ মুক্তমঞ্চসংলগ্ন পদ্মা নদীতে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে যায়। এ সময় নৌকায় থাকা আফছার আলী (কাউছার) ও তাঁর ছেলে মোঃ জিয়ারুল হক নদীতে তলিয়ে নিখোঁজ হন।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, নৌপুলিশ এবং সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থার সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন। টানা দুই দিনের অনুসন্ধানের পর আফছার আলীর মরদেহ কুষ্টিয়ার পাকশী সেতুসংলগ্ন পদ্মা নদী থেকে উদ্ধার করা হলেও তাঁর ছেলে মো. জিয়ারুল হকের এখনও কোনো সন্ধান মেলেনি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পদ্মা নদীর স্রোত ও ভৌগোলিক পরিস্থিতি বিবেচনায় রেখে বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। নিখোঁজ জিয়ারুল হকের সন্ধানে উদ্ধারকারী দলের তৎপরতা অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা নিখোঁজ জিয়ারুল হকের দ্রুত সন্ধান পাওয়ার আশায় নদীর তীরে অপেক্ষা করছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD