1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক আটোয়ারীতে আওয়ামী লীগের দুই নেতাকর্মীসহ তিনজন গ্রেপ্তার ভাঙ্গার সহিংসতার নেপথ্যে কারা, ‘ভাইরাস শহীদ’কে জিজ্ঞাসাবাদ চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন লক্ষ্মীপুরে আহলালুল ওয়াস সুন্নাহ্ ফাউন্ডেশনের জেলা অডিশন অনুষ্ঠিত। পায়রা সেতুর টোল চাওয়ায় সুপারভাইজারকে মারধরের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ সদরে সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার সিলেটে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি প্রাথমিক মেধা যাচাই পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে শান্তিগঞ্জে। বগুড়ায় সশস্ত্র বাহিনী দিবস পালন

১ আগস্ট থেকে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করছে ‘রাজবাড়ী প্রতিদিন’

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৪৮ বার পঠিত

১ আগস্ট থেকে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করছে ‘রাজবাড়ী প্রতিদিন’

 

স্টাফ রিপোর্টার
কৃষ্ণ কুমার সরকার

 

রাজবাড়ী জেলার মানুষের জন্য বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দ্রুত সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে
আগামী ১ আগস্ট থেকে নতুন আঙ্গিকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে অনলাইন নিউজ পোর্টাল “রাজবাড়ী প্রতিদিন”।

নতুন এই যাত্রায় রাজবাড়ী প্রতিদিন জেলার প্রতিটি উপজেলার খবর, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, খেলাধুলা, সংস্কৃতি, উন্নয়ন, নাগরিক সমস্যা এবং জাতীয় গুরুত্বপূর্ণ সংবাদ নির্ভুল ও দায়িত্বশীলভাবে পাঠকদের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ।
পোর্টালটির লক্ষ্য শুধু সংবাদ প্রকাশ নয়; বরং সত্য ও তথ্যনির্ভর সাংবাদিকতার মাধ্যমে রাজবাড়ীর মানুষের কণ্ঠস্বরকে সবার সামনে তুলে ধরা। পাশাপাশি গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে কর্তৃপক্ষ।

রাজবাড়ী প্রতিদিন–এর সম্পাদক ও প্রকাশক খান মোহাম্মদ জহুরুল হক বলেন,
“রাজবাড়ীর মানুষের আস্থা অর্জন করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা সবসময় বস্তুনিষ্ঠ, নির্ভুল ও বিশ্বাসযোগ্য সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ। পাঠকদের সহযোগিতা, মতামত ও ভালোবাসা নিয়ে আমরা একটি আধুনিক ও নির্ভরযোগ্য সংবাদমাধ্যম হিসেবে এগিয়ে যেতে চাই।”
তিনি আরও বলেন, রাজবাড়ী প্রতিদিন সব শ্রেণি-পেশার মানুষের সংবাদ প্রকাশে সমান গুরুত্ব দেবে এবং জেলার উন্নয়ন ও সম্ভাবনাকে দেশ-বিদেশের পাঠকদের সামনে তুলে ধরতে নিরলসভাবে কাজ করবে।
আগামী ১ আগস্ট থেকে www.rajbariprotidin.com-এ নিয়মিত সংবাদ প্রকাশের পাশাপাশি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমেও সার্বক্ষণিক আপডেট প্রদান করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD