1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনামঃ
সরকারের প্রবাসী কার্ড উদ্যোগকে স্বাগত, তবে স্বজনপ্রীতি, প্রতারণা ও হয়রানির কোনো সুযোগ বরদাশত করা হবে না,, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়তে সরকারকে আরও উদারতার পরিচয় দিতে হবে”*নজরুল ইসলাম মহান আল্লাহ সুযোগ দিলে দুর্নীতিমুক্ত, স্ম্যার্ট, আধুনিক সিটি করপোরেশন উপহার দিবো- শামসুজ্জামান হেলালী* কাল দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি অ-১৩ দলের চূড়ান্ত রিপোর্টিং  রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড বন্দরের বহির্নোঙরে বাড়ছে জলদস্যুতা, নিরাপত্তা জোরদারের আহ্বান বন্যার প্রভাবে লামা কাঁচাবাজারে নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি, চাপে সাধারণ ক্রেতা আদমদিঘী থানা পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার টেকনাফে বিজিবির অভিযানে প্রাইভেটকার থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক শৈশবেই সংসারের জোয়াল আরমানের কাঁধে: প্রতিবন্ধী মা ও ভাইয়ের একমাত্র ভরসা ১২ বছরের এই শিশু

বন্যার প্রভাবে লামা কাঁচাবাজারে নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি, চাপে সাধারণ ক্রেতা

  • প্রকাশিতঃ বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১ বার পঠিত
  1. বন্যার প্রভাবে লামা কাঁচাবাজারে নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি, চাপে সাধারণ ক্রেতা

নজরুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ

সাম্প্রতিক বন্যার প্রভাবে বান্দরবানের লামা উপজেলার কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। স্থানীয় কৃষিজমির অনেক সবজি বন্যার পানিতে নষ্ট হয়ে যাওয়ায় বাজারে সরবরাহ কমেছে। ফলে চাহিদার তুলনায় যোগান কম থাকায় বেড়েছে দাম।

এর আগে উপজেলার বিভিন্ন সবজি চাষকৃত এলাকা ঘুরে দেখা গেছে, বন্যার পানিতে তিত করলা, চিচিঙ্গা ও অন্যান্য মৌসুমি সবজির ক্ষেত ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। অনেক কৃষক তাদের উৎপাদিত ফসল হারিয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। সেই ক্ষতির প্রভাব এখন বাজারেও পড়তে শুরু করেছে।

বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ টাকা, দেশি মুরগি ৫০০ টাকা, কাঁচা মরিচ ২০০ টাকা, টমেটো ১৬০ টাকা, বিভিন্ন ধরনের সবজি ৮০ থেকে ১০০ টাকা, শসা ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। মাছের বাজারে লইট্যা মাছ ২৫০ টাকা, পাঙ্গাশ ১৮০ টাকা এবং নাইলেটিয়া মাছ ২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

খুচরা সবজি বিক্রেতারা বলেন, বন্যার কারণে সবজির যোগান কমে গেছে। চাহিদা বেশি থাকায় পাইকারি বাজার থেকেই বেশি দামে সবজি কিনতে হচ্ছে। তাই বাধ্য হয়ে খুচরা বাজারেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

সাধারণ কর্মজীবী ক্রেতারা বলেন, “আমরা গরিব মানুষ। এত দামে তরকারি কেনা আমাদের পক্ষে প্রায় অসম্ভব। মাছ-মাংস তো দূরের কথা, এখন সবজি কিনে খাওয়াও কষ্টসাধ্য হয়ে পড়েছে।”

এ বিষয়ে উপজেলা কৃষি বিপণন কর্মকর্তা জনাব বোরহান উদ্দিন বলেন, “সাম্প্রতিক বন্যার কারণে বাজারে কৃষিপণ্যের সরবরাহে প্রভাব পড়েছে। এ কারণে কিছু নিত্যপণ্যের দাম বেড়েছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগবে।”

বন্যার ক্ষতি শুধু কৃষকের ক্ষেতেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব এখন সাধারণ মানুষের বাজার ও রান্নাঘরেও পৌঁছেছে। বাজার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন কৃষক, ব্যবসায়ী ও ভোক্তারা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD