1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দৌলতদিয়ায় অস্ত্রধারী কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, এলাকাবাসী আতঙ্কিত বাঘায় ৩৫ বোতল চোকো সিরাপসহ আটক ১ রাঙ্গুনিয়ায় ইসলামী যুবসেনার কার্যালয় উদ্বোধন, বন্যা-বালুদস্যুতা নিয়ে সরকারের কড়া সমালোচনা এড. ইকবাল হাছানের রাজানগর বালিখালীতে মসজিদ পুনর্সংস্কার কাজের উদ্বোধন রাসিকে হতদরিদ্র ও প্রতিবন্ধীদের খাদ্যসামগ্রী-হুইলচেয়ার বিতরণ রাজবাড়ীতে লক্ষ্মীকোল হরিসভা মন্দিরে রথযাত্রা উৎসব ও মহানামযজ্ঞ মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থী হাসিব । রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও সিরাপ জব্দ বালিয়াকান্দির অতি প্রিয় মানুষ সোলায়মান আর নেই মোহনপুরে র‍্যাবের অভিযানে ৩১ কেজি গাঁজাসহ আটক ১

রাজশাহীতে ১১ দলীয় ঐক্য জোটের শোক র‍্যালি, জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১২ বার পঠিত

রাজশাহীতে ১১ দলীয় ঐক্য জোটের শোক র‍্যালি, জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি

রাজশাহী ব্যুরো

জুলাই শহীদ আবু সাঈদের শাহাদাত বার্ষিকী এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহত অন্যান্য শহীদদের স্মরণে রাজশাহীতে শোক র‍্যালি ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য জোট।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৪০ মিনিট পর্যন্ত নগরীর সাহেববাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২৫০ থেকে ৩০০ জন নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের আমির ও সংসদ সদস্য ড. মোঃ কেরামত আলী, মহানগরের সিনিয়র নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন সরকার, এনসিপি রাজশাহী মহানগরের আহ্বায়ক মোঃ মোবাশ্বের আলী, খেলাফত মজলিস রাজশাহী জেলার সভাপতি মুফতি আবুল বাশারসহ ১১ দলীয় ঐক্য জোটের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শোক র‍্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, মুগ্ধসহ অন্যান্য শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশের মানুষ স্বাধীনভাবে ধর্মীয় অনুষ্ঠান পালনের সুযোগ পেয়েছে। তারা রথযাত্রা উপলক্ষে আয়োজিত মেলায় কোনো ব্যক্তি বা গোষ্ঠীর চাঁদাবাজির চেষ্টা প্রতিহত করতে জনগণকে সচেতন ও সোচ্চার থাকার আহ্বান জানান এবং এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বক্তারা আরও অভিযোগ করেন, সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব করছে, যা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও শহীদদের আত্মত্যাগের সঙ্গে সাংঘর্ষিক। তারা বলেন, অতীতের মতো কোনো ফ্যাসিবাদী শাসনব্যবস্থার পুনরাবৃত্তি দেশের জনগণ মেনে নেবে না। অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলেও সমাবেশ থেকে সতর্ক করা হয়।
সমাবেশের শেষে জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD