1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
আরএমপি কমিশনারের সঙ্গে মহিলা চেম্বারের মতবিনিময় রাজশাহীতে অটোরিকশাচালককে মারধর, থানায় অভিযোগ রাজশাহীতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ জমি লিখে নিয়ে বৃদ্ধা মাকে ঘরছাড়া, এসিল্যান্ডের উদ্যোগে ফিরলেন নিজ ভিটায় রুয়েটের আইআইসিটি দপ্তরের বোর্ড অব গভর্নরস সভা অনুষ্ঠিত রুয়েট উপাচার্যের সঙ্গে নীলসাগর গ্রুপ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে বগুড়ায় ১১ দলীয় ঐক্য’র ডিজিটাল গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও সাইবার নিরাপত্তা বিষয়ে তরুণদের সচেতনতা বৃদ্ধি। রাসিকের প্রকৌশল বিভাগের অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত,যথাযথভাবে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশ রাসিক প্রশাসকের রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদল আয়োজিত আরএমসি চ্যাম্পিয়নস কাপের পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক

বিডি ক্লিনের উদ্যোগে তালাইমারি ফুলতলা এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত

  • প্রকাশিতঃ শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৩ বার পঠিত

বিডি ক্লিনের উদ্যোগে তালাইমারি ফুলতলা
এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত

রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগরের মতিহার থানাধীন তালাইমারি ফুলতলা নদীর ধার পর্যটন কেন্দ্র এলাকাকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন পরিবেশে রূপান্তরের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতায় বিডি ক্লিন, রাজশাহীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে। শনিবার (০৪ জুলাই) সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় রাসিক প্রশাসক বিডি ক্লিন, রাজশাহীর সদস্যদের শপথবাক্য পাঠ করান। তিনি সবাইকে পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নগরীর সৌন্দর্য সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান

তিনি বলেন, আরও পরিচ্ছন্ন ও সুন্দর নগরী গড়ে তুলতে রাজশাহী সিটি কর্পোরেশনের নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা নাগরিকেরও দায়িত্ব। রাজশাহী নগরীকে পরিচ্ছন্ন, বাসযোগ্য, সুন্দর ও পরিবেশবান্ধব রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডি ক্লিনের উপদেষ্টা ও আল-আকসা-এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজী। এ সময় উপস্থিত ছিলেন বিডি ক্লিন রাজশাহীর বিভাগীয় সমন্বয়ক মোঃ শাহাদাৎ হোসেন এবং জেলা সমন্বয়ক মাহফুজ আহমেদসহ বিডি ক্লিন রাজশাহীর স্বেচ্ছাসেবকবৃন্দ এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD