1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেফতার রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার-২ ফরিদপুরে হাতির ধাক্কায় অটোরিকশা উল্টে আড়িশা জান্নাত নামে এক শিশু নিহত। ধুনটে বাঁধের ৬৫ মিটার যমুনায় বিলীন বগুড়া শাহ সুলতান কলেজে বিজ্ঞান ভবনের উদ্বোধন মেহেরপুরে সাইকেল চুরির অভিযোগে চাচার হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার।

আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৩২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আলী আহমেদ দুলু বিএনপিতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে রায়পুরা প্রেসক্লাবে মতবিনিময় সভা ডেকে এ ঘোষণা দেন তিনি।

 

আলী আহমেদ রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান। তিনি জেলা তাঁতী লীগের সাবেক আহ্বায়ক এবং রায়পুরা উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি। জেলা আওয়ামী লীগের সর্বশেষ কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য তিনি।

সভায় আলী আহমেদ সাংবাদিকদের বলেন, ‘দুইবার আমাকে রাজু সাহেব (সাবেক সংসদ সদস্য) সিল মাইরা ফেল করাইছে, নির্বাচন অফিসে হয়রানি করছে। পরে আওয়ামী লীগ সমর্থনে ছিলাম। ’৮১ সাল থেকে ছাত্রদল করতাম। ছাত্রদল করে আমি চেয়ারম্যান হইছি। পরে যে দল ক্ষমতায় আসছে, তাদের সঙ্গে ব্যালেন্স কইরাই আমাকে চলতে হইছে। কিন্তু অরজিনিয়ালি আমি ছোটবেলা থেকেই বিএনপি। বিএনপি করেছিলাম, বিএনপিতে এসেছি আর বাকি জীবন বিএনপি করেই মরতে চাই।’

আলী আহমেদ আরও বলেন, ‘গত ফেব্রুয়ারির ২ তারিখ জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন ভাইয়ের মাধ্যমে আগের সবকিছু ছেড়ে দিয়ে বিএনপিতে যোগদান করেছি আমি। আজ এই মতবিনিময় সভা করছি খোকন ভাইয়ের অনুমতিতে। খোকন ভাই আমাকে বলেছেন, আপনি প্রেসক্লাবে গিয়ে সাংবাদিকদের সঙ্গে মিটিং করেন। এ জন্যই মতবিনিময় সভা। আমি পূর্ণমাত্রায় বিএনপিতে যোগদান করলাম। আজ থেকে এমপি-মন্ত্রী যারা আছেন, ফুল নিয়ে তাদের সঙ্গে দেখা করবো।’

 

এ বিষয়ে বক্তব্য জানতে জেলা বিএনপির সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির বলেন, ‘আলী আহমেদ দুলু আমার সঙ্গে দেখা হলে বিএনপিতে যুক্ত হওয়ার আগ্রহ দেখালে ভদ্রতা করে স্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করতে বলি। কিন্তু তিনি যেভাবে আমার নাম করে কথা বললেন, মনে হচ্ছে তাকে ছাড়া আমাদের চলছে না। আওয়ামী লীগের লোক নিতে হবে কেন? আমাদের নেতাকর্মীর কি অভাব পড়েছে? তিনি স্বেচ্ছায় দলে যোগ দিয়েছেন।’

 

রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন ভূঁইয়া বলেন, ‘জেলা আওয়ামী লীগের একজন উপদেষ্টা সংবাদ সম্মেলন করে বিএনপিতে যোগ দেবেন, এর পারমিশন তিনি কোথায় পেলেন? স্থানীয় সংসদ সদস্যও এই বিষয়টি জানেন না, অন্য কোনও নেতাও তার সঙ্গে ছিলেন না। এভাবে বিএনপির মতো দলে যোগ দেওয়া যায় না। তিনি কীভাবে যোগ দিয়েছেন আমি জানি না।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD