1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। মেহেরপুরে পুত্রবধূ কে ধর্ষণের চেষ্টায় আদালতে মামলা।। সদর থানায় তদন্তের নির্দেশ। যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ। বরেন্দ্র নন্দিনী সাহিত্য ও পাঠচক্র এর নতুন বইয়ের  মোড়ক উম্মোচন ও অভিষেক -২০২৬ নতুন করে ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা ফরিদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১,পাঁচ দোকান পুড়ে ক্ষতি ১২ লাখ টাকা। ইসলামী ব্যাংক পুরোনো মালিকদের ফিরিয়ে দিতে একমত বিএবি চেয়ারম্যান । বগুড়ায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএমএসএস।

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১১ বার পঠিত

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

রাজশাহী ব্যুরো প্রধান মোস্তাফিজুর রহমান

১৮ জুন , বৃহস্পতিবার

বিতর্কিত প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুর্নীতিসহ অনিয়ম নিয়ে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকায় সংবাদ প্রকাশ করার জেরে সম্পাদক, বার্তা সম্পাদক সহ ৪ সাংবাদিক এর বিরুদ্ধে হয়রানি মূলক মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১৮ জুন বৃহস্পতিবার বেলা ১১ টা হতে ১২ টা পর্যন্ত মহানগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা না হলে সংবাদপত্র তার স্বাধীনতা ভোগ করতে পারবে না। নেতৃবৃন্দ আরো বলেন, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার সম্পাদক ও সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানীমূলক মামলা প্রত্যাহার করতে হবে। সেই সাথে দেশের সকল সাংবাদিকদের পেশাদারীত্ব ও নিরাপত্তা প্রদান করতে হবে। সাংবাদিকদের বিরুদ্ধে জুলুম, নির্যাতন সহ্য করা হবে না। অনতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার না করলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলা নিউজের রাজশাহী প্রতিনিধি তোফায়েল আহমেদ, গ্রীন টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি রায়হান উল ইসলাম রায়হান ,অগ্রযাত্রা প্রতিদিনের রাজশাহী ব্যুরো প্রধান মোস্তাফিজুর রহমান জীবন, পুঠিয়া প্রেসক্লাবের কোষাধক্ষ্য শাহাদত হোসাইন, দূর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও অগ্রযাত্রা প্রতিদিনের স্টাফ রিপোটার জাকির হোসেন বাবলু ,প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি ইমাম হোসাইন, মনির হোসেন দুর্গাপুর প্রতিনিধি,মিজানুর রহমান অগ্রযাত্রা প্রতিদিনের বাগমারা প্রতিনিধি ,দর্পন টেলিভিশনের জেলা প্রতিনিধি আকাশ, দূর্গাপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও সকালের শিরোনাম দূর্গাপুর প্রতিনিধি আশরাফুল ইসলাম, দূর্গাপুর সাংবাদিক সমাজের অর্থ বিষয়ক সম্পাদক ও নবকন্ঠ দূর্গাপুর প্রতিনিধি আল আমিন প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD