1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএমএসএস। পাঁচবিবি উচাই জেরকা উচ্চ বিদ্যালয়ের জমি উম্মুক্ত নিলাম ডাক প্রদান পাঁচবিবিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-২  রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে গিয়ে চিকিৎসক অনুপস্থিত নিয়ে স্বাস্থ্য মন্ত্রীর ক্ষোভ। কালুখালীতে ৯ম শ্রেণীর স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। ফরিদপুরের মধুখালিতে ঘাস মারার ঔষধ পান করে যুবকের আত্মহত্যা। মেসির রেকর্ড ছোঁয়া ম্যাচে দুরন্ত জয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

ফরিদপুরের মধুখালিতে ঘাস মারার ঔষধ পান করে যুবকের আত্মহত্যা।

  • প্রকাশিতঃ বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৩ বার পঠিত

 

শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের মধুখালী উপজেলায় ঘাস মারার বিষাক্ত ওষুধ (কীটনাশক) পান করে আলামিন ভূইয়া (১৮) নামের এক তরুণ আত্মহত্যা করেছেন। পারিবারিক কলহের জেরে বিষপানের পর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

​নিহত আলামিন ভূইয়া মধুখালী থানার চর যাদবপুর গ্রামের আবুল বাশারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৬ জুন) সকাল আনুমানিক ৭টার দিকে পরিবারের সদস্যদের সাথে আলামিনের কথা-কাটাকাটি হয়। এরই একপর্যায়ে তীব্র অভিমান থেকে ঘরে থাকা ঘাস মারার বিষাক্ত ওষুধ (স্থানীয়ভাবে যা ‘টাক’ নামে পরিচিত) পান করেন তিনি। বিষের যন্ত্রণায় আলামিন ছটফট করতে থাকলে পরিবারের লোকজন বিষয়টি টের পান।

আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরদিন বুধবার সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা বিবেচনা করে দ্রুত মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর আনুমানিক ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃত্যুর পর বিষয়টি কোতোয়ালি থানা পুলিশকে অবহিত করা হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

​কোতোয়ালি থানা পুলিশ জানায়, মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। এই মর্মান্তিক আত্মহত্যার ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তরুণের এমন অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD