শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলায় ঘাস মারার বিষাক্ত ওষুধ (কীটনাশক) পান করে আলামিন ভূইয়া (১৮) নামের এক তরুণ আত্মহত্যা করেছেন। পারিবারিক কলহের জেরে বিষপানের পর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আলামিন ভূইয়া মধুখালী থানার চর যাদবপুর গ্রামের আবুল বাশারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৬ জুন) সকাল আনুমানিক ৭টার দিকে পরিবারের সদস্যদের সাথে আলামিনের কথা-কাটাকাটি হয়। এরই একপর্যায়ে তীব্র অভিমান থেকে ঘরে থাকা ঘাস মারার বিষাক্ত ওষুধ (স্থানীয়ভাবে যা 'টাক' নামে পরিচিত) পান করেন তিনি। বিষের যন্ত্রণায় আলামিন ছটফট করতে থাকলে পরিবারের লোকজন বিষয়টি টের পান।
আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরদিন বুধবার সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা বিবেচনা করে দ্রুত মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর আনুমানিক ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে মৃত্যুর পর বিষয়টি কোতোয়ালি থানা পুলিশকে অবহিত করা হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
কোতোয়ালি থানা পুলিশ জানায়, মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। এই মর্মান্তিক আত্মহত্যার ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তরুণের এমন অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM