1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে এসআইয়ের মৃত্যু।

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৭ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত অবস্থায় অসুস্থ হয়ে উপ-পরিদর্শক (এসআই) জীবন রহমান (৪৫) মারা গেছেন। সোমবার বিকেলে প্রশিক্ষণের অংশ হিসেবে দৌড়ানোর সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

পুলিশ একাডেমি সূত্রে জানা গেছে, প্রশিক্ষণরত এসআইদের জন্য এক কিলোমিটার দৌড়ের আয়োজন করা হয়েছিল। দৌড় চলাকালে জীবন রহমান হঠাৎ অসুস্থ বোধ করলে মাঠে বসে পড়েন। বিষয়টি বুঝতে পেরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জীবন রহমান হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তবে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার আগে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়।

নিহত জীবন রহমান ২০০৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করে আসছিলেন।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, ঘটনাটি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD